- ১ লিটার দুধ
- ৪ টেবিল চামচ মালাই বা ক্রিম
- ১/২ কাপ চিনি
- কয়েকটি জাফরান
- ৪-৫ টি এলাচ
- ১.৫ টেবিল চামচ পেস্তা কুচি
- ১.৫ টেবিল চামচ কাঠবাদাম কুচি
- একটি প্যানে দুধ জ্বাল দিতে দিন। বলক না আসা পর্যন্ত বার বার নাড়তে থাকুন।
- দুধ গরম হয়ে এলে এক চামচ দুধ নিয়ে জাফরানের সাথে মিশিয়ে নিন।
- এরপর প্যানে ক্রিম বা মালাই দিয়ে দিন।
- ২০ মিনিট বা তার বেশি সময় ভালো করে নেড়ে নেড়ে দুধ ঘন করতে থাকুন। এরপর দুধ শুকিয়ে অর্ধেকটা হয়ে এলে, পেস্তা বাদাম কুচি, চিনি এবং বাদাম কুচি দিয়ে আরও ৫ মিনিট জ্বাল দিয়ে নিন।
- চুলা বন্ধ করে দিন। এবং এতে এলচির গুঁড়া দিয়ে সাধারণ তাপমাত্রায় ঠান্ডা হতে দিন।
- ঠান্ডা হয়ে এলে কুলফির ছাঁচে কুলফি ঢালুন। এরপর এটি ৫-৬ ঘন্টার জন্য ফ্রিজের রেখে দিন।
- ২-৩ ঘন্টার পর কুলফির মধ্যে কাঠি ঢুকিয়ে দিন এবং কাঠিটি পুরোপুরি সেট হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
- ব্যস তৈরি হয় গেল দারুন স্বাদের মজাদার কুলফি।
- কনডেন্স মিল্ক ১ টিন / ঘন দুধ ১/২ লিটার
- গুড়া দুধ ১ কাপ
- ময়দা ১ টেবিল চামচ
- জাফরান সামান্য (দুধে ভেজানো)
- গোলাপ পাপড়ি কুচি সামান্য
- ঘন দুধ ৩ কাপ
- পাউডার দুধ আধা কাপ
- কনডেন্সড মিল্ক আধা কাপ
- হেভি ক্রিম ১ কাপের ৩ ভাগের ১ ভাগ
- চিনির শিরা ১ কাপের ৩ ভাগের ১ ভাগ
- পেস্তাবাদাম ১ কাপ
- কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ
- গোলাপজল আধা চা-চামচ
- সবুজ ফুড কালার আধা চা-চামচ (ইচ্ছামতো) ও পানি আধা কাপ।
পেস্তাবাদাম গরম পানিতে ভিজিয়ে নরম হলে ছিলে কুচি করে রাখুন। পানিতে কর্নফ্লাওয়ার গুলিয়ে রাখুন। হাঁড়িতে দুধের সঙ্গে শিরা, পাউডার দুধ ও কনডেন্সড মিল্ক মিশিয়ে জ্বাল দিন। বলক এলে কর্নফ্লাওয়ার ছাড়া বাকি সব উপাদান মিশিয়ে আরও ২ মিনিট জ্বাল দিন। এবার কর্নফ্লাওয়ার দিয়ে ১ মিনিট পর নামিয়ে নিন। হ্যান্ড বিটারের সাহায্যে মিশ্রণটি ভালোমতো বিট করে নিন। এবার ছাঁচে ঢেলে সারা রাত ডিপ ফ্রিজে রেখে দিন।
- ঘন দুধ ১ কাপ, ক্রিম আধা কাপ
- কোকো পাউডার ২ চা-চামচ
- কফি ১ চা-চামচ
- পাউরুটি ২ টুকরা (ধার কেটে নেওয়া)
- চিনি ৪ টেবিল চামচ
- কর্ন ফ্লাওয়ার ১ চা-চামচ
- কাজুবাদাম আধা কাপ।
দুধে ক্রিম ছাড়া সব উপকরণ মিশিয়ে জ্বাল দিয়ে ঠান্ডা করে নিন। এবার ক্রিম দিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নিন। ছাঁচে ঠেলে ১২ ঘণ্টা ডিপ ফ্রিজে রাখুন। বের করে ঠান্ডা পরিবেশন করুন।













