
উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন
উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয় ভোট। শেষ হয়েছে বিকাল সাড়ে ৪টায়। সারা দেশের মতো রাজধানীতেও নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দেন ভোটাররা। তবে সকালে উপস্থিতি তুলনামূলক কম থাকলেও দুপুর গড়ানোর পর বাড়তে থাকে ভোটারের চাপ। অনেক কেন্দ্রে দেখা যায় দীর্ঘ লাইন। এর আগে, ভোরের…

শাহবাগ ছাড়লেন জুলাই ঐক্যের নেতাকর্মীরা
জনগণের ভোগান্তির কথা বিবেচনায় নিয়ে রাজধানীর শাহবাগ মোড়ের অবরোধ ছেড়ে দিয়েছেন জুলাই ঐক্যের নেতাকর্মীরা। শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে আন্দোলনকারীরা শাহবাগ মোড় ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে এদিন বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশি হামলা ও ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে জুলাই ঐক্যের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে জড়ো হন। ওই সময় তাদের হাতে জাতীয়…

ডিজিটাল বাংলাদেশের আড়ালে কোটি কোটি টাকার লুটপাট, শ্বেতপত্রে মিলল চাঞ্চল্যকর তথ্য
নাগরিক সেবা সহজীকরণ ও প্রশাসনিক উদ্ভাবনের আড়ালে পরিচালিত এই প্রকল্প পরিণত হয়েছিল রাজনৈতিক বয়ান তৈরির হাতিয়ারে। এটি ছিল ক্ষমতাকেন্দ্রিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার প্ল্যাটফর্ম। বিপুল রাষ্ট্রীয় ব্যয়ের নিয়ন্ত্রণহীন টুলস। তথ্যপ্রযুক্তি খাতে দুর্নীতি উদঘাটনে অন্তর্বর্তী সরকারের গঠিত শ্বেতপত্র কমিটির তদন্তে এসব তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার প্রকাশিত ৪৭২ পৃষ্ঠার এই শ্বেতপত্রের ১৩টি অধ্যায়ে আইসিটি অধিদপ্তর, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল…

ওসমান হাদির খুনি ফয়সালের দুই সহযোগী ভারতে আটক
ঢাকার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় হামলাকারীর দুই সহযোগী ভারতে আটক হয়েছে। এই তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম। রোববার (২৮ ডিসেম্বর) সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, হত্যাকাণ্ডটি পূর্ব-পরিকল্পিত। মূল সন্দেহভাজন ফয়সাল…

খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় তিন মামলা
খাগড়াছড়ির গুইমারা ও সদর উপজেলায় সহিংসতার ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি মামলা দায়ের করেছে। এসব মামলায় হাজারেরও বেশি অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। এর মধ্যে দুটি মামলা গুইমারা থানায় এবং একটি মামলা খাগড়াছড়ি সদর থানায় দায়ের করা হয়েছে। গুইমারা থানার ওসি এনামুল হক চৌধুরী জানান, গত ২৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত…

জটা কেটে দেওয়া কি ‘সেবা’, নাকি বিশ্বাসে হস্তক্ষেপ?
রাস্তায় অনেক অসহায় মানুষ থাকেন, যাদের গায়ে ময়লা, পোশাক নোংরা, চুল-দাড়ি-নখ বড় আর শরীর থেকে গন্ধ আসে। তাই অনেকেই তাদের এড়িয়ে চলেন। এমন মানুষদের ধরে গোসল করানো, চুল-নখ কেটে পরিষ্কার করে নতুন পোশাক পরিয়ে দেওয়ার মানবিক উদ্যোগগুলো আমাদের সমাজে বহু আগে থেকেই প্রশংসিত। বিশেষ করে প্রতিবেশী দেশ ভারত থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের দেশেও অসংখ্য তরুণ…

অতিরিক্ত ডিআইজি জালাল চৌধুরী আর নেই
বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারে কর্মরত অতিরিক্ত ডিআইজি জালাল চৌধুরী (মাসুম) ইন্তেকাল করেছেন। আজ বুধবার সকাল পৌনে ৬টার দিকে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মরহুমের ভাই রোমান চৌধুরী জানান, দীর্ঘদিন ক্যান্সারে ভুগলেও হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তার ছোট ভাই জালালের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। মৃত্যুকালে তিনি…

হাজার কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন ১৮৩ ভিআইপি
যাত্রা শুরুর মাত্র সাত মাসের মধ্যেই কর ফাঁকিবাজদের আতঙ্ক হয়ে উঠেছে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। এ সময় ১৮৩ জন প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে এক হাজার ৮৭৪ কোটি টাকার কর ফাঁকি উদঘাটন করেছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে আদায় হয়েছে ১১৭ কোটি ৪৩ লাখ টাকা। বাকি টাকা আদায়ের প্রচেষ্টাও চলছে বলে জানা গেছে। জাতীয় রাজস্ব বোর্ড…

‘মালয়েশিয়ায় আটক বাংলাদেশিরা আইএসের সঙ্গে যুক্ত’
মালয়েশিয়ায় আটক ৩৬ বাংলাদেশি আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে জড়িত বলে জানিয়েছেন দেশটি পুলিশ মহাপরিদর্শক দাতুক সেরি মোহাম্মদ খালিদ ইসমাইল। তিনি বলেছেন, আটককৃতদের মধ্যে কয়েকজনকে ইতোমধ্যেই ফেরত পাঠানো হয়েছে। আইএস চরমপন্থি মতাদর্শে প্রভাবিত হয়ে উগ্রপন্থি কর্মকাণ্ডে সরাসরি জড়িত কিছু বাংলাদেশিকে মালয়েশিয়ার সিকিউরিটি অফেন্সেস (স্পেশাল মেজারস) অ্যাক্ট ২০১২ এর আওতায় আটক করা হয়েছে। খালিদ ইসমাইল…

‘ক্ষমতায় থাকতে শেখ হাসিনা আরও ৫০ হাজার মানুষের লাশ ফেলতে প্রস্তুত ছিল’
মামলার বাকি আসামিরা হলেন—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের; সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, তাজুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, হাসান মাহমুদ ও মোহাম্মদ এ আরাফাত; সালমান এফ রহমান, মোস্তফা জালাল মহিউদ্দিন, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, র্যাবের সাবেক ডিজি হারুন অর রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত আইজিপি খ…

শুক্রবার বিকেলে সারাদেশে বিক্ষোভ মিছিল
শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা শুক্রবার বিকেলে সারাদেশে বিক্ষোভ মিছিল

আশপাশের সন্ত্রাসী গোষ্ঠীর ‘খাতিরে’ ভয়ংকর কেএনএফ
আশেপাশের দেশগুলোর সন্ত্রাসী গোষ্ঠীর মদদে ভয়ঙ্কর হয়ে উঠেছে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। ভারতের মনিপুরিতে পুলিশের বিপুল পরিমাণ অস্ত্র খোয়া যায়। সেই অস্ত্র কুকি চিনের হাতে এসেছে বলে দেশের আইন-শৃঙ্খলা বাহিনী ধারনা করছে। মিয়ানমারের আরাকান আর্মির সঙ্গেও রয়েছে তাদের ঘনিষ্ঠতা। এছাড়া কয়েকটি দেশ অর্থ ও অস্ত্র দিচ্ছে-এমন তথ্য পাওয়া যাচ্ছে। কুকিচিনের সাম্প্রতিক ব্যাংকে হামলার মূলে রয়েছে…
