আশেপাশের দেশগুলোর সন্ত্রাসী গোষ্ঠীর মদদে ভয়ঙ্কর হয়ে উঠেছে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। ভারতের মনিপুরিতে পুলিশের বিপুল পরিমাণ অস্ত্র খোয়া যায়। সেই অস্ত্র কুকি চিনের হাতে এসেছে বলে দেশের আইন-শৃঙ্খলা বাহিনী ধারনা করছে। মিয়ানমারের আরাকান আর্মির সঙ্গেও রয়েছে তাদের ঘনিষ্ঠতা।
এছাড়া কয়েকটি দেশ অর্থ ও অস্ত্র দিচ্ছে-এমন তথ্য পাওয়া যাচ্ছে। কুকিচিনের সাম্প্রতিক ব্যাংকে হামলার মূলে রয়েছে সীমান্ত সড়ক নির্মাণ বন্ধ করা। কারণ সীমান্ত সড়ক হয়ে গেলে পুরো পার্বত্যাঞ্চল আইন-শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বলয়ের মধ্যে চলে আসবে। সীমান্তে সড়ক না থাকায় বর্তমানে কোথাও কোন ঘটনা ঘটলে সেখানে পৌঁছাতে আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যাপক বেগ পেতে হয়। কোন কোন এলাকায় যেতে এক/দুই দিন লেগে যায়। তবে ওই সব এলাকার কুকিচিনের খুবই পরিচিত। তাদের সঙ্গে বাংলাদেশের উগ্রপন্থীদেরও যোগাযোগ আছে। ইতিমধ্যে তাদেরকে প্রশিক্ষণ দিয়েছে। তারা অনেক কিছু সহযোগিতা পাচ্ছে।

আশপাশের সন্ত্রাসী গোষ্ঠীর ‘খাতিরে’ ভয়ংকর কেএনএফ
প্রতিবেদক:-
ডেইলি বাংলা বাজার
–












