বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে শঙ্কা

প্রতিবেদক:-

ডেইলি বাংলা বাজার

 অন্তর্বর্তী সরকারের সময় জারি করা সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ এবং সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ রহিত করার সুপারিশ করেছে সংসদীয় বিশেষ কমিটি। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বাংলাদেশে বিচার বিভাগের কাঠামো ও স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। আইনজ্ঞদের আশঙ্কা, এর ফলে বিচার বিভাগ আবার আগের অবস্থায় ফিরে যাবে এবং বহুদিনের কাঙ্ক্ষিত একটি সম্পূর্ণ স্বাধীন বিচার ব্যবস্থার স্বপ্নে বড় ধরনের ধাক্কা খেলো।


তাদের মতে, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর প্রশাসনিক স্বায়ত্তশাসন উল্লেখযোগ্যভাবে কমে যাবে। সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল বিচার বিভাগকে নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত করা এবং আদালতের প্রশাসনিক কার্যক্রমকে স্বাধীনভাবে পরিচালনার সুযোগ তৈরি করা। কিন্তু এই সচিবালয় বিলুপ্ত হলে সেই কাঠামো ভেঙে পড়বে এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ আবারও সরকারের হাতে ফিরে যাবে।


বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করার প্রশ্নটি নতুন নয়। বাংলাদেশের সংবিধানেও বিচার বিভাগের স্বাধীনতার বিষয়টি গুরুত্বসহকারে উল্লেখ রয়েছে। কিন্তু বাস্তব প্রয়োগের ক্ষেত্রে বিভিন্ন সময়েই এই স্বাধীনতা সীমিত হয়েছে বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে বিচারক নিয়োগ এবং অধস্তন আদালতের নিয়ন্ত্রণের ক্ষেত্রে নির্বাহী বিভাগের প্রভাব নিয়ে দীর্ঘদিন ধরে সমালোচনা চলে আসছে।


বিশেষজ্ঞরা মনে করছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলোর একটি হচ্ছে অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ। বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী এই নিয়ন্ত্রণ আবারও চলে যাবে আইন মন্ত্রণালয়-এর অধীনে। এর ফলে বিচারকদের পদায়ন, বদলি এবং শৃঙ্খলাজনিত বিষয়গুলো নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণে থাকবে। এতে বিচারকদের ওপর পরোক্ষ চাপ সৃষ্টি হওয়ার ঝুঁকি বাড়বে এবং বিচার প্রক্রিয়ার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হতে পারে। অন্যদিকে, উচ্চ আদালতের বিচারক নিয়োগের ক্ষমতা পুনরায় প্রধানমন্ত্রীর হাতে ফিরে যাওয়ার বিষয়টিও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিচারক নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ ও নিরপেক্ষ করার লক্ষ্যে যে উদ্যোগ নেওয়া হয়েছিলো, তা এই সিদ্ধান্তের ফলে কার্যত স্থগিত হয়ে যাচ্ছে। আগে বিচারক নিয়োগে নির্বাহী বিভাগের সরাসরি প্রভাব কমানোর জন্য আলাদা একটি কাঠামো গড়ে তোলার চেষ্টা করা হয়েছিল। কিন্তু নতুন পরিস্থিতিতে সেই উদ্যোগ আর বাস্তবায়িত হচ্ছে না।


গত বছরের ১১ ডিসেম্বর উদ্বোধন করা সুপ্রিম কোর্ট সচিবালয় ছিল বিচার বিভাগের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি প্রতিষ্ঠার মাধ্যমে বিচার বিভাগের প্রশাসনিক স্বাধীনতা নিশ্চিত করার একটি বাস্তবধর্মী পদক্ষেপ নেওয়া হয়েছিল। সচিবালয়টি আদালতের বাজেট, জনবল ব্যবস্থাপনা এবং নীতিগত সিদ্ধান্ত গ্রহণে স্বতন্ত্র ভূমিকা রাখার কথা ছিল। কিন্তু সেটি বিলুপ্ত হলে বিচার বিভাগের সেই স্বায়ত্তশাসনের পথ আবার সংকুচিত হয়ে পড়বে।


সংসদীয় বিশেষ কমিটির এই সুপারিশের পেছনে যুক্তি হিসেবে বলা হচ্ছে, অধ্যাদেশগুলো যথাযথ পর্যালোচনা ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করে প্রণয়ন করা হয়নি। তাই সেগুলো আইনে পরিণত করার আগে আরও গভীরভাবে বিশ্লেষণ প্রয়োজন। তবে আইনজ্ঞরা বলছেন, এই যুক্তি দেখিয়ে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো বাতিল করা হলে বিচার বিভাগের স্বাধীনতা অর্জনের পথ আরও দীর্ঘ হয়ে যাবে। তবে আইনজ্ঞরা বলেন, সরকার চাইলে একটি ভারসাম্যপূর্ণ ব্যবস্থা গড়ে তুলতে পারে, যেখানে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় জবাবদিহিতাও বজায় থাকবে। কিন্তু তার জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা এবং একটি সুস্পষ্ট নীতিমালা।


সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিম ভিউজ বাংলাদেশকে, ‘সুপ্রিম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ ও সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ ছিলো বিচার বিভাগের স্বাধীনতার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কিন্তু সেগুলো বাতিল হওয়ায় সেই অগ্রযাত্রা থেমে গেল। এখন আবার আগের অবস্থায় ফিরে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে, যা আমাদের আতঙ্কিত করছে। একটি স্বাধীন বিচার বিভাগ ছাড়া গণতন্ত্র শক্তিশালী হতে পারে না। আর এখন বিচার বিভাগ স্বাধীন থাকবে কি-না তা নিয়ের সংশয় দেখা দিয়েছে।’


তবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এ বিষয়ে বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময় জারি করা সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, এর সংশোধনী এবং বিচারক নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশ বাতিল হলেও স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার পথে কোনো বাধা সৃষ্টি হবে না।’ তিনি বলেন, ‘বিচার বিভাগের স্বাধীনতা কেবল কোনো একটি অধ্যাদেশের ওপর নির্ভর করে না; বরং এটি সংবিধান, বিচারিক নীতি এবং প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকার মাধ্যমে নিশ্চিত হয়। বিদ্যমান সাংবিধানিক কাঠামোর মধ্যেই বিচার বিভাগের স্বাতন্ত্র্য রক্ষা সম্ভব। এখন বিচার বিভাগের দক্ষতা, জবাবদিহিতা ও স্বচ্ছতা বজায় রাখাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাই অধ্যাদেশ বাতিলকে নেতিবাচকভাবে না দেখে, সামগ্রিক বিচার ব্যবস্থার উন্নয়নের দিকেই নজর দেওয়া উচিত।’

  • যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের হুঁশিয়ারি ট্রাম্পের

    যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের হুঁশিয়ারি ট্রাম্পের

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের সঙ্গে করা বাণিজ্য চুক্তি বাতিল বা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্য নীতিতে লন্ডনের অবস্থানের প্রতি অসন্তোষের জেরে এই মন্তব্য এসেছে বলে দ্য টেলিগ্রাফের  প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।  যুক্তরাজ্যের অর্থমন্ত্রী রেচেল রিভস মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ইরান নীতির তীব্র সমালোচনা করেন। রেচেল রিভস বলেন, কোনো স্পষ্ট “এক্সিট প্ল্যান” ছাড়া যুদ্ধ শুরু করা একটি বড়…

  • রেফারি ম্যাচ ডাকাতি করেছেন’ বলায় নিষিদ্ধ হতে পারেন রাফিনিয়া

    রেফারি ম্যাচ ডাকাতি করেছেন’ বলায় নিষিদ্ধ হতে পারেন রাফিনিয়া

    চোটের কারণে মাঠের বাইরে রাফিনিয়া। বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকাকে তাই উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে ক্লাবের ছিটকে পড়া দর্শক হিসেবে দেখতে হয়েছে।  চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হারলেও গতকাল রাতে ফিরতি লেগে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। কিন্তু দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে পিছিয়ে থাকায় বার্সার পথচলা থমকে গেছে। আতলেতিকো উঠে গেছে সেমিফাইনালে।…

  • হঠাৎ ইরান গেলেন পাকিস্তানের সেনাপ্রধান, নেপথ্যে কী?

    হঠাৎ ইরান গেলেন পাকিস্তানের সেনাপ্রধান, নেপথ্যে কী?

    ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ফের আলোচনা শুরু করার বিষয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে অংশ নিতে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। পাকিস্তানের একটি প্রতিনিধিদলের সঙ্গে বুধবার তিনি তেহরানে পৌঁছেছেন। ইরানের একাধিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ইরানে…

  • বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

    বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

    বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার ২০২৬ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম। ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে মুখবন্ধটি লিখেছেন টাইমের সিঙ্গাপুর ব্যুরো অফিসের সম্পাদক ও ভূ-রাজনীতি বিশেষজ্ঞ চার্লি ক্যাম্পবেল। তালিকাটি সাধারণত বিশ্বের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ও…

  • লোককবি ফকির মহব্বত শাহ

    লোককবি ফকির মহব্বত শাহ

    লোককবি ফকির মহব্বত শাহজামিল জাহাঙ্গীর🇧🇩♥️🇧🇩লোক গবেষক, কবি ও গীতিকার ফকির মহব্বত শাহ—যিনি মনু মহব্বত নামে কবিতা লিখতেন—বৃহত্তর নোয়াখালীর লোকসংস্কৃতি ও ঐতিহ্যের একনিষ্ঠ সাধক ছিলেন। ২০২৪ সালের ১২ এপ্রিল তিনি চিরকালের ঠিকানায় পাড়ি জমান। গতকাল ছিল তাঁর দ্বিতীয় প্রয়াণবার্ষিকী—এক নীরব স্মরণ, এক অপূর্ণ দায়ের প্রতিধ্বনি। জনতা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মজীবন শেষ করলেও তাঁর প্রকৃত…

  • চুক্তি হতে হতে ভাঙল, শেষ মুহূর্তে কী ঘটল যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে

    চুক্তি হতে হতে ভাঙল, শেষ মুহূর্তে কী ঘটল যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে

    ইসলামাবাদে দীর্ঘ আলোচনার পরও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চূড়ান্ত কোনো চুক্তি হয়নি, তবে কয়েকটি বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে তেহরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, দুই দেশের মধ্যে বেশ কিছু বিষয়ে সমঝোতা হয়েছে। তবে এখনো ২ থেকে ৩টি গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়ে গেছে। তিনি বলেন, ৪০ দিনের চাপিয়ে দেওয়া সংঘাতের পর এই আলোচনা…

  • বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে শঙ্কা

    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে শঙ্কা

     অন্তর্বর্তী সরকারের সময় জারি করা সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ এবং সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ রহিত করার সুপারিশ করেছে সংসদীয় বিশেষ কমিটি। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বাংলাদেশে বিচার বিভাগের কাঠামো ও স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। আইনজ্ঞদের আশঙ্কা, এর ফলে বিচার বিভাগ আবার আগের অবস্থায় ফিরে যাবে এবং…

  • পরিকল্পিত হামলায়   পীর শামিম রেজাকে  হত্যা, ভাঙচুর-দরবারে আগুন

    পরিকল্পিত হামলায় পীর শামিম রেজাকে হত্যা, ভাঙচুর-দরবারে আগুন

    পরিকল্পিত হামলায় পীর শামিম রেজাকে হত্যা, ভাঙচুর-দরবারে আগুন। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় নামক স্থানে গড়ে ওঠা কথিত এক পীরের আস্তানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আস্তানার প্রধান আব্দুর রহমান ওরফে শামিম (৬০) নিহত হয়েছেন। এসময় আরও ৩ জন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, শনিবার (১১ এপ্রিল) সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে…

  • মহান একুশে বইমেলায়  অংশ নিবে না ৩৫০ প্রকাশনী : বাংলা একাডেমীর ডি. জি’র পদত্যাগ চায়   ‘প্রকাশক ঐক্য’

    মহান একুশে বইমেলায় অংশ নিবে না ৩৫০ প্রকাশনী : বাংলা একাডেমীর ডি. জি’র পদত্যাগ চায় ‘প্রকাশক ঐক্য’

    মহান একুশে বইমেলায় অংশ নিবে না ৩৫০ প্রকাশনী। বাংলা একাডেমীর ডি. জি’র পদত্যাগ চায় ‘প্রকাশক ঐক্য’। বাংলা একাডেমীর চরম অব্যবস্থাপনা ও বৈষম্য অনেক বছর ধরে চলছে। নানাবিধ অনিয়ম ও অযোগ্যতার কারণে এই অচল অবস্থা। বাংলা ভাষার উন্নয়নের জন্য বাংলা একাডেমী প্রতিষ্ঠা হয়। বইমেলার মতো বাণিজ্যিক কর্মকাণ্ড নিয়ে চরম ব্যস্ত থাকে কর্মকর্তা ও কর্মচারীরা । ফলঃত…

  • জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই বিএনপি সরকারের প্রধান অগ্রাধিকার।  তারেক রহমান বলেন, শুরুতেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। হাজারো শহীদের প্রাণের বিনিময়ে আমরা দেশ এবং জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছি। তাঁবেদার মুক্ত বাংলাদেশে জনগণের ভোটে, জনগণের কাছে জবাবদিহিমূলক একটি নতুন সরকার…

  • আফরোজা খানম রিতার বিপুল বিজয়ের  কারণ সততা, সক্রিয়তা ও পিতার উত্তরাধিকার

    আফরোজা খানম রিতার বিপুল বিজয়ের কারণ সততা, সক্রিয়তা ও পিতার উত্তরাধিকার

    আফরোজা খানম রিতার বিপুল বিজয়ের কারণ সততা, সক্রিয়তা ও পিতার উত্তরাধিকার । জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী আফরোজা খানম রিতা। এই বিপুল ভোটে জয়ী হওয়ার নেপথ্যে কয়েকটি বিষয়টি নিয়ামক হিসেবে কাজ করেছে। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা নির্বাচনের…

  • তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

    তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।  আজ শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানানো হয়। ফেসবুক পোস্টে বলা হয়, ‘একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক…