
বাংলায় নামফলক না লিখলেই বাতিল হবে ট্রেড লাইসেন্স
কলকাতা শহরের দোকান, অফিস, শপিং মল, রেস্তোরাঁ, হোটেল, হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারসহ সব বাণিজ্যিক প্রতিষ্ঠানের নামফলক বাংলায় লিখতে হবে। এই নিয়ম পালন না করলে বাতিল হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স। ‘কলকাতা মিউনিসিপাল করপোরেশন’ (কেএমসি)- এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করেছে। মেয়র ফিরহাদ হাকিমের এই নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যেই শহরের সব বাণিজ্যিক প্রতিষ্ঠানের…

নবীর যুগে মদিনা রাষ্ট্রের অর্থনৈতিক রূপরেখা
নবীযুগে মদিনায় নবী (সা.) অর্থের লক্ষ্য নির্ধারণ করেছিলেন—অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার, মুসলিম সমাজের কল্যাণ ও সেবা। মুসলমানদের নির্দেশ দিয়েছিলেন—অর্থ অর্জন ও ব্যয় হোক বৈধ ও ন্যায্য উপায়ে এবং অন্যায়, জবরদস্তি, সুদ ও মুনাফাখোরি থেকে বিরত থাকতে বলেছিলেন। তাঁর অর্থনৈতিক কর্মসূচি সম্পর্কে নিম্নে বর্ণনা করা হলো— মদিনার বাজার প্রতিষ্ঠা ও নিয়ন্ত্রণ নবী (সা.) মদিনায় নতুন বাজার…

ডাকসু নির্বাচন কেন্দ্র করে সরগরম ক্যাম্পাস
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠছে গোটা ক্যাম্পাসের পরিবেশ। সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। তার শিক্ষার্থীদের কথা শুনতে ও প্রচারণা চালাতে শিক্ষার্থীদের দ্বারে দ্বারে যাচ্ছেন। আবার অনেকে সামাজিক যোগযোগমাধ্যমে চালাচ্ছেন নানা ধরনের প্রচার। পাশাপাশি নির্বাচনের ইশতেহার তৈরির জন্য সংগ্রহ করছেন শিক্ষার্থীদের মতামত। এদিকে বৃহস্পতিবার সবার শেষে…

সমকামিতার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চাকরিচ্যুত
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুল ইসলামকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। তার বিরুদ্ধে সমকামিতা, যৌন হয়রানি ও শিক্ষার্থীদের হেনস্তার অভিযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে। অফিস আদেশে বলা হয়, হাফিজুল ইসলামের বিরুদ্ধে বিভাগের শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট…

আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে
শিক্ষাপঞ্জি অনুসারে, রমজান মাস, শুভ দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর এবং ঈদুল ফিতরের ছুটি মিলিয়ে ২ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। ২৮ ফেব্রুয়ারি এবং ১ মার্চ শুক্র ও শনিবারের ছুটি থাকায় সর্বশেষ ক্লাস অনুষ্ঠিত হয়েছিল ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। সে হিসাবে টানা ৪০ দিন বন্ধ থাকবে শিক্ষা। এ ছাড়া ১০ এপ্রিল…

মহান বিজয় দিবসে ইসলামের শিক্ষা
২৬৩ দিনে ‘বাঁচার লড়াই’য়ে বিজয় অর্জিত হওয়ার প্রসঙ্গটি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ‘বাতাসে লাশের গন্ধ’ কবিতায় প্রাণময় : স্বাধীনতা- আমার প্রিয় মানুষের রক্তের কেনা অমূল্য ফসল…।’ সুরা সাফের ১৩ নম্বর আয়াত ‘নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারিব।’ (আল্লাহর সাহায্য ও বিজয় নিকটবর্তী) এবং বাঙালির বিজয় আকাঙ্ক্ষায় সুরা ফাতহ খু্বই প্রাসঙ্গিক। ফাতহ অর্থ বিজয়। মহান আল্লাহ বলেন, ‘(হে…

এইচএসসির ১ লাখ ৮০ হাজার খাতা চ্যালেঞ্জ ঢাকা বোর্ডে
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ১ লাখ ৮০ হাজার ৬০টি খাতা চ্যালেঞ্জ করেছেন ঢাকা বোর্ডের পরীক্ষার্থীরা। গত ২২ অক্টোবর ফল পুনর্নিরীক্ষা বা খাতা চ্যালেঞ্জের আবেদন প্রক্রিয়া শেষ হয়। আগামী ১৩ বা ১৪ নভেম্বরের মধ্যে খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ করা হবে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এ তথ্য জানিয়েছে। গত বছর…

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন
বৃহস্পতিবার রাতে ঢাবির প্রশাসনিক ভবনে উপাচার্য লাউঞ্জে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেটে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মিটিং শেষে একাধিক সিন্ডিকেট সদস্য এ তথ্য নিশ্চিত করেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক সিন্ডিকেট সদস্য জানান, সন্ধ্যা সাতটা থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত উপাচার্য লাউঞ্জে জরুরি সিন্ডিকেট মিটিং হয়। সেখানে ২ ঘণ্টা আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের…

এইচএসসি পরীক্ষা বাতিলে অসন্তোষ সমন্বয়ক হাসনাত ও সারজিসের
এইচএসসি পরীক্ষা বাতিল করার সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। মঙ্গলবার রাতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের এ কথা জানান তারা। হাসনাত আব্দুল্লাহ বলেন, পরীক্ষার্থীরা ফটক ভেঙে সচিবালয়ে ঢুকে অস্থিতিশীল ও অপ্রত্যাশিত পরিবেশ তৈরি করে। শিক্ষা সচিবসহ সবাইকে অবরুদ্ধ করে এমন অবস্থা তৈরি করে যে, প্রধান উপদেষ্টা…

পশ্চিমবঙ্গের মেয়েদের দখলে বিভিন্ন শহরের রাতের রাজপথ
রাত বাড়ার সঙ্গে সঙ্গে যেন জেগে উঠল পশ্চিমবঙ্গ তথা গোটা ভারত। বাড়তে থাকল ভিড়। বুধবার রাতে রাস্তার দখল নিতে শুরু করল মেয়েরা। যাদবপুর, অ্যাকাডেমি, কলেজ স্ট্রিট তো বটেই শহরের প্রতিটি কোণা, জেলায় জেলায় চলল জমায়েত। এমনকি রাজ্যের সীমানা পেরিয়ে দিল্লি, মুম্বাই ও বেঙ্গালুরুও রাত জাগছে আরজি করের নির্যাতিতার ন্যায়বিচারের দাবিতে। রাত দখলে নেমেছে সুদূর…

বীর অধ্যাপক আনোয়ার হোসেনের ওপর হামলা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও কর্নেল আবু তাহেরের ভাই মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আনোয়ার হোসেনের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ায় তার গলা কেটে ফেলার হুমকি দেওয়া হয়েছে। সরকার পতনের দিন এ হামলা করা হয় বলে জানিয়েছে তার পরিবার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে হামলার ঘটনা ঘটে। এ কারণে অন্তর্বর্তী…

ব্যাংকার থেকে সরকার প্রধান, যেমন ছিল ড. ইউনূসের যাত্রা
অভ্যুত্থান ও রাজনৈতিক উত্থান-পতনে ক্ষতবিক্ষত বাংলাদেশে স্থিতিশীলতা আনতে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের ওপর ভরসা রাখছেন আপামর ছাত্র-জনতা। ড. ইউনূস, যিনি মূলত দারিদ্র্য দূরীকরণের কাজে অভূতপূর্ব সফলতার জন্য নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন। গত সোমবার শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদ থেকে আকস্মিকভাবে ক্ষমতাচ্যুত করার পর, মঙ্গলবার দেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে এ অর্থনীতিবিদকেই মনোনীত করা…
