ব্যাংকার থেকে সরকার প্রধান, যেমন ছিল ড. ইউনূসের যাত্রা

প্রতিবেদক:-

ডেইলি বাংলা বাজার

অভ্যুত্থান ও রাজনৈতিক উত্থান-পতনে ক্ষতবিক্ষত বাংলাদেশে স্থিতিশীলতা আনতে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের ওপর ভরসা রাখছেন আপামর ছাত্র-জনতা।

ড. ইউনূস, যিনি মূলত দারিদ্র্য দূরীকরণের কাজে অভূতপূর্ব সফলতার জন্য নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন। গত সোমবার শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদ থেকে আকস্মিকভাবে ক্ষমতাচ্যুত করার পর, মঙ্গলবার দেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে এ অর্থনীতিবিদকেই মনোনীত করা হয়েছে। 

ড. ইউনূস যদিও এতদিন যাবতীয় রাজনীতি থেকে দূরে ছিলেন। তবে এখন তিনিই বাংলাদেশের অন্যতম বিখ্যাত মুখ, যার পশ্চিমা অভিজাতদের সঙ্গে ওঠাবসার ক্ষেত্রে যথেষ্ট প্রভাব রয়েছে।

গত কয়েকদিনের চলমান পরিস্থিতিতে বাংলাদেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে পারলে সেটা ড. ইউনূসের জন্য কোনো ছোট কীর্তি হবে না। কারণ গত কয়েক সপ্তাহ ধরে চলা উত্তেজনাকর পরিস্থিতিতে সারা দেশে বিক্ষোভকারী এবং নিরাপত্তা কর্মীদের মধ্যে সংঘর্ষে তিন শতাধিক লোকের প্রাণ গেছে। যা দক্ষিণ এশিয়ার এ দেশটির ইতিহাসে সহিংসতার সবচেয়ে বাজে অভিজ্ঞতার একটি। 

চলমান পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিও অনেকটা থমকে গেছে। যা আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে নেওয়া ঋণের মাধ্যমে জারি ছিল।

সাময়িকভাবে হলেও বাংলাদেশের নেতৃত্বে ড. ইউনূসের সামরিক-সমর্থিত নিয়োগ অর্থনীতিবিদদের জন্য একটি উল্লেখযোগ্য ঘটনা হতে যাচ্ছে। যেখানে গত কয়েক বছর ধরে ড. ইউনূসকে তার বেশিরভাগ সময় কাটাতে হয়েছে ঢাকার আদালতে। 

বেশ কয়েকজন সহযোগীসহ গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠাতাকে ওই সময়ে মানি লন্ডারিং এবং দুর্নীতির অভিযোগসহ প্রায় ২০০টি মামলার বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। 

তবে এসব অভিযোগ অস্বীকার করে ড. ইউনূস এবং তার সমর্থকরা বলছেন, শেখ হাসিনার সরকার আইনি চাপের মধ্যে ছিলেন এবং সম্ভবত তাকে (ড. ইউনূস) তার ক্ষমতার জন্য হুমকি হিসাবে দেখেছিলেন। 

৮৪ বছর বয়সি ড. ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং বিশ্বের দারিদ্র-পীড়িত মানুষকে, যাদের অধিকাংশই নারী, তাদের মাঝে ক্ষুদ্র ঋণ বিতরণের মাধ্যমে স্বাবলম্বী করার জন্য তিনি সবচেয়ে বেশি পরিচিত। 

অর্থনীতিবিদ ড. ইউনূস তার জীবনে কখনই রাজনীতিতে জড়িত হননি এবং তিনি রাজনৈতিক কোনো পদে প্রতিদ্বন্দ্বিতাও করেননি। তবে ২০০৭ সালে বাংলাদেশে যখন সরকার ভেঙে পড়ে এবং সামরিক বাহিনী ক্ষমতা দখল করে, তখন ড. ইউনূস সংকট নিরসনের জন্য একটি নতুন দল গঠনের কথা বিবেচনা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কয়েক সপ্তাহের মধ্যে তিনি তার সে চিন্তা বাতিল করে দেন।

অর্থনীতিবিদ ড. ইউনূস তার জীবনে কখনই রাজনীতিতে জড়িত হননি এবং তিনি রাজনৈতিক কোনো পদে প্রতিদ্বন্দ্বিতাও করেননি। তবে ২০০৭ সালে বাংলাদেশে যখন সরকার ভেঙে পড়ে এবং সামরিক বাহিনী ক্ষমতা দখল করে, তখন ড. ইউনূস সংকট নিরসনের জন্য একটি নতুন দল গঠনের কথা বিবেচনা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কয়েক সপ্তাহের মধ্যে তিনি তার সে চিন্তা বাতিল করে দেন।

এ বিষয়ে চলতি বছরের শুরুতে এক সাক্ষাত্কারে ড. ইউনূস বলছিলেন, ‘আসলে আমি রাজনীতিতে খুব অস্বস্তি বোধ করি’।

তবে দেশের বর্তমান প্রেক্ষাপটে ড. ইউনূস একটি নতুন ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন এবং এ ক্ষেত্রে তিনি একটা তারকা শক্তি নিয়েই আবির্ভূত হচ্ছেন। অনেক পশ্চিমা সরকারের কাছেও তিনি জনপ্রিয় এবং পছন্দের পাত্র। তার সমর্থকরা মহাদেশজুড়ে বিস্তৃত। বছরের পর বছর ধরে তিনি ইউরোপীয় রাজকীয় ব্যক্তিদের সঙ্গে এবং রিচার্ড ব্র্যানসন ও ক্লিনটনের মতো ব্যবসায়িক ও রাজনৈতিক টাইটানদের সঙ্গেও বন্ধুত্ব গড়ে তুলেছেন। যারা তাকে তার ক্ষুদ্রঋণ উদ্যোগকে যুক্তরাষ্ট্রে প্রসারিত করতে সহায়তা করেন। আর এসব বন্ধুরা তাকে ‘বাংলাদেশের প্রতি অকৃত্রিম প্রতিশ্রুতি এবং দারিদ্রদের উন্নয়নে একজন বিরল স্বপ্নদর্শী’ বলে আখ্যায়িত করেন।

ইউনিলিভার পিএলসির সাবেক প্রধান নির্বাহী পল পোলম্যানও ড. ইউনূসের ঘনিষ্ঠ বন্ধু। তাকে নিয়ে পলের মন্তব্য, ‘তিনি পেছনে ফেলে আসা মানুষের কণ্ঠস্বর। তিনি একজন নৈতিক নেতা। তিনি নিজের সম্পর্কে কথা বলতে পছন্দ করেন না। তিনি যাদের জন্য কাজ করেন, তাদের সম্পর্কেই কথা বলতে পছন্দ করেন’।

বিশ্বজুড়ে এমন খ্যাতিই তাকে সামরিক বাহিনীসহ বাংলাদেশের অনেকের কাছেই জনপ্রিয় করে তুলেছে। ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার জয়ের পর, হাজার হাজার বাংলাদেশি তার কথা শোনার জন্য অধীর আগ্রহী ছিলেন। তাকে দেখে এখনও অনেকে শ্রদ্ধায় মাথা নত করেন এবং বুক স্পর্শ করেন। 

ড. ইউনূস গত এক দশকে দারিদ্র বাংলাদেশিদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং ফোন পরিষেবা দেওয়াসহ কয়েক ডজন সামাজিক ব্যবসা সম্প্রসারণের দিকে মনোনিবেশ করেছেন।

তিনি এখন ইচ্ছাকৃতভাবে রাজনীতিতে প্রবেশ করবেন, নাকি দেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত সংকট পূরণ করবেন, তা এখনও স্পষ্ট নয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যখন বিক্ষোভকারীরা ঢাকার রাস্তায় দাপিয়ে বেড়িয়েছে, ইউনূস তখন জনসমক্ষে সহিংসতার বিরুদ্ধে কথা বলেন এবং শেখ হাসিনার ক্র্যাকডাউনকে গণতন্ত্রের জন্য হুমকি হিসাবে চিহ্নিত করেছিলেন। 

  • যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের হুঁশিয়ারি ট্রাম্পের

    যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের হুঁশিয়ারি ট্রাম্পের

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের সঙ্গে করা বাণিজ্য চুক্তি বাতিল বা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্য নীতিতে লন্ডনের অবস্থানের প্রতি অসন্তোষের জেরে এই মন্তব্য এসেছে বলে দ্য টেলিগ্রাফের  প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।  যুক্তরাজ্যের অর্থমন্ত্রী রেচেল রিভস মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ইরান নীতির তীব্র সমালোচনা করেন। রেচেল রিভস বলেন, কোনো স্পষ্ট “এক্সিট প্ল্যান” ছাড়া যুদ্ধ শুরু করা একটি বড়…

  • রেফারি ম্যাচ ডাকাতি করেছেন’ বলায় নিষিদ্ধ হতে পারেন রাফিনিয়া

    রেফারি ম্যাচ ডাকাতি করেছেন’ বলায় নিষিদ্ধ হতে পারেন রাফিনিয়া

    চোটের কারণে মাঠের বাইরে রাফিনিয়া। বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকাকে তাই উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে ক্লাবের ছিটকে পড়া দর্শক হিসেবে দেখতে হয়েছে।  চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হারলেও গতকাল রাতে ফিরতি লেগে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। কিন্তু দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে পিছিয়ে থাকায় বার্সার পথচলা থমকে গেছে। আতলেতিকো উঠে গেছে সেমিফাইনালে।…

  • হঠাৎ ইরান গেলেন পাকিস্তানের সেনাপ্রধান, নেপথ্যে কী?

    হঠাৎ ইরান গেলেন পাকিস্তানের সেনাপ্রধান, নেপথ্যে কী?

    ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ফের আলোচনা শুরু করার বিষয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে অংশ নিতে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। পাকিস্তানের একটি প্রতিনিধিদলের সঙ্গে বুধবার তিনি তেহরানে পৌঁছেছেন। ইরানের একাধিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ইরানে…

  • বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

    বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

    বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার ২০২৬ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম। ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে মুখবন্ধটি লিখেছেন টাইমের সিঙ্গাপুর ব্যুরো অফিসের সম্পাদক ও ভূ-রাজনীতি বিশেষজ্ঞ চার্লি ক্যাম্পবেল। তালিকাটি সাধারণত বিশ্বের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ও…

  • লোককবি ফকির মহব্বত শাহ

    লোককবি ফকির মহব্বত শাহ

    লোককবি ফকির মহব্বত শাহজামিল জাহাঙ্গীর🇧🇩♥️🇧🇩লোক গবেষক, কবি ও গীতিকার ফকির মহব্বত শাহ—যিনি মনু মহব্বত নামে কবিতা লিখতেন—বৃহত্তর নোয়াখালীর লোকসংস্কৃতি ও ঐতিহ্যের একনিষ্ঠ সাধক ছিলেন। ২০২৪ সালের ১২ এপ্রিল তিনি চিরকালের ঠিকানায় পাড়ি জমান। গতকাল ছিল তাঁর দ্বিতীয় প্রয়াণবার্ষিকী—এক নীরব স্মরণ, এক অপূর্ণ দায়ের প্রতিধ্বনি। জনতা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মজীবন শেষ করলেও তাঁর প্রকৃত…

  • চুক্তি হতে হতে ভাঙল, শেষ মুহূর্তে কী ঘটল যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে

    চুক্তি হতে হতে ভাঙল, শেষ মুহূর্তে কী ঘটল যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে

    ইসলামাবাদে দীর্ঘ আলোচনার পরও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চূড়ান্ত কোনো চুক্তি হয়নি, তবে কয়েকটি বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে তেহরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, দুই দেশের মধ্যে বেশ কিছু বিষয়ে সমঝোতা হয়েছে। তবে এখনো ২ থেকে ৩টি গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়ে গেছে। তিনি বলেন, ৪০ দিনের চাপিয়ে দেওয়া সংঘাতের পর এই আলোচনা…

  • বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে শঙ্কা

    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে শঙ্কা

     অন্তর্বর্তী সরকারের সময় জারি করা সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ এবং সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ রহিত করার সুপারিশ করেছে সংসদীয় বিশেষ কমিটি। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বাংলাদেশে বিচার বিভাগের কাঠামো ও স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। আইনজ্ঞদের আশঙ্কা, এর ফলে বিচার বিভাগ আবার আগের অবস্থায় ফিরে যাবে এবং…

  • পরিকল্পিত হামলায়   পীর শামিম রেজাকে  হত্যা, ভাঙচুর-দরবারে আগুন

    পরিকল্পিত হামলায় পীর শামিম রেজাকে হত্যা, ভাঙচুর-দরবারে আগুন

    পরিকল্পিত হামলায় পীর শামিম রেজাকে হত্যা, ভাঙচুর-দরবারে আগুন। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় নামক স্থানে গড়ে ওঠা কথিত এক পীরের আস্তানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আস্তানার প্রধান আব্দুর রহমান ওরফে শামিম (৬০) নিহত হয়েছেন। এসময় আরও ৩ জন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, শনিবার (১১ এপ্রিল) সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে…

  • মহান একুশে বইমেলায়  অংশ নিবে না ৩৫০ প্রকাশনী : বাংলা একাডেমীর ডি. জি’র পদত্যাগ চায়   ‘প্রকাশক ঐক্য’

    মহান একুশে বইমেলায় অংশ নিবে না ৩৫০ প্রকাশনী : বাংলা একাডেমীর ডি. জি’র পদত্যাগ চায় ‘প্রকাশক ঐক্য’

    মহান একুশে বইমেলায় অংশ নিবে না ৩৫০ প্রকাশনী। বাংলা একাডেমীর ডি. জি’র পদত্যাগ চায় ‘প্রকাশক ঐক্য’। বাংলা একাডেমীর চরম অব্যবস্থাপনা ও বৈষম্য অনেক বছর ধরে চলছে। নানাবিধ অনিয়ম ও অযোগ্যতার কারণে এই অচল অবস্থা। বাংলা ভাষার উন্নয়নের জন্য বাংলা একাডেমী প্রতিষ্ঠা হয়। বইমেলার মতো বাণিজ্যিক কর্মকাণ্ড নিয়ে চরম ব্যস্ত থাকে কর্মকর্তা ও কর্মচারীরা । ফলঃত…

  • জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই বিএনপি সরকারের প্রধান অগ্রাধিকার।  তারেক রহমান বলেন, শুরুতেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। হাজারো শহীদের প্রাণের বিনিময়ে আমরা দেশ এবং জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছি। তাঁবেদার মুক্ত বাংলাদেশে জনগণের ভোটে, জনগণের কাছে জবাবদিহিমূলক একটি নতুন সরকার…

  • আফরোজা খানম রিতার বিপুল বিজয়ের  কারণ সততা, সক্রিয়তা ও পিতার উত্তরাধিকার

    আফরোজা খানম রিতার বিপুল বিজয়ের কারণ সততা, সক্রিয়তা ও পিতার উত্তরাধিকার

    আফরোজা খানম রিতার বিপুল বিজয়ের কারণ সততা, সক্রিয়তা ও পিতার উত্তরাধিকার । জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী আফরোজা খানম রিতা। এই বিপুল ভোটে জয়ী হওয়ার নেপথ্যে কয়েকটি বিষয়টি নিয়ামক হিসেবে কাজ করেছে। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা নির্বাচনের…

  • তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

    তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।  আজ শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানানো হয়। ফেসবুক পোস্টে বলা হয়, ‘একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক…