চট্টগ্রামে শিক্ষার্থীরা এখন মাঠে নেমেছেন ভিন্ন ভূমিকায়, পরিচ্ছন্নতা ও ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে। যেখানে কয়েকদিন আগেও তারা সরকারের বিরুদ্ধে লাঠি হাতে নেমেছিলেন, আজ তারা হাতে কলমের পরিবর্তে ঝাড়ু ও ট্রাফিক নির্দেশনা চিহ্ন নিয়ে কাজ করছেন।
সরকার পতনের পর চলমান অস্থিরতায় শিক্ষার্থীরা মাঠে নেমে ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছেন। দ্বিতীয় দিনের মতো চট্টগ্রামের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।













