- ২০১৪ সালে এসএসসি বা সমমান/এইচএসসি বা সমমান/স্নাতক বা সমমান/স্নাতক সম্মান বা সমমান পরীক্ষায় উত্তীর্ণরা আবেদন করতে পারবে।
- এইচএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরতদের ক্ষেত্রে এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। মুক্তিযোদ্ধা কোটা থাকলে ৩.৫০ এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে ২.৫০ থাকলেও আবেদন করা যাবে।
- স্নাতক, স্নাতক (সম্মান) বা সমমান পর্যায়ে অধ্যয়নরতদের ক্ষেত্রে এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। মুক্তিযোদ্ধা কোটায় ২.৭৫ এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে ২.০০ থাকলেও আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে।
- পিতা বা অবিভাবকের মাসিক আয় সর্বোচ্চ ১০,০০০ বেশি হলে আবেদন করা যাবে না। সামর্থ্যবান ব্যক্তির সন্তানদের আবেদন করার দরকার নেই।
- www.sonalibank.com.bd/csr এ Online Application Form পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
- অনলাইনে আবেদন করার পর তা প্রিন্ট করে আবেদনকারীর স্বাক্ষর, ছবি এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বা বিভাগীয় প্রধানের সুপারিশসহ সিলমোহরযুক্ত স্বাক্ষর গ্রহণ করে প্রয়োজনীয় ডকুমেন্টসহ ৭ সেপ্টেম্বরের মধ্যে “ডেপুটি জেনারেল ম্যানেজারম মানব সম্পদ উন্নয়ন বিভাগ, সোনালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়, ঢাকা”- এই ঠিকানায় ডাকযোগে অথবা কুরিয়ার করে পাঠাতে হবে।
- বিস্তারিত জানতে ভিজিট করুন:www.sonalibank.com.bd .

সোনালী ব্যাংকের শিক্ষাবৃত্তির বিজ্ঞপ্তি প্রকাশ
প্রতিবেদক:-
ডেইলি বাংলা বাজার
–












