বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জঙ্গিবাদের কথা বলে বিরোধীদল দমনের চেষ্টা করছে সরকার। আজ মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘সহাবস্থান, পরমত সহিঞ্চু ইতিবাচক ছাত্র রাজনীতি চর্চার মাধ্যমে আগামীদিনের জাতীয় নেতৃত্ব বিকাশে ডাকসু নির্বাচনের প্রয়োজনীয়তা ও গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রসমাজের করণীয়’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
অনুষ্ঠানে সরকারের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল আরো বলেন, সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে কনভেনশন ডেকে জাতীয় প্রতিরোধ গড়ে তুলুন। অন্যতায় ভয়াবহ এ অবস্থা থেকে রক্ষা পাওয়া যাবে না।













