এবারের আসরের জন্য সাকিবকে ১ লাখ ১০ হাজার ডলারে কিনেছে জ্যামাইকা। এটি তৃতীয় সর্বোচ্চ মূল্যমান। দলটিতে সর্বোচ্চ মূল্যমান হলো ১ লাখ ৬০ হাজার ডলার। আর দ্বিতীয় মূল্যমান হলো ১ লাখ ৩০ হাজার।
তারকা খেলোয়াড় ক্রিস গেইল, কুমার সাঙ্গাকারা, আন্দ্রে রাসেল ও ডেল স্টেইনকে তালওয়াশে সতীর্থ হিসেবে পাচ্ছেন সাকিব। খেলার কথা ছিলো লাসিথ মালিঙ্গারও। কিন্তু কিছুদিন আগেই ইনজুরির কারনে স্কোয়াড থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন মালিঙ্গা।
আগামী ২৯ জুন থেকে শুরু হবে সিপিএলের চতুর্থ আসর। ২ জুলাই প্রথম ম্যাচ খেলতে নামবে সাকিবের জ্যামাইকা। ঐ ম্যাচে জ্যামাইকার প্রতিপক্ষ সেন্ট কিটস ও নেভিস প্যাটরিও।













