এবারের রোজার ঈদে সবমিলিয়ে ১৫ নাটকে দেখা যাবে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে। এর মধ্যে বেশ কিছু মজার ঘটনা ঘটে গিয়েছে। কেমন মজার? মজার বলতে শিহাব শাহীনের এক্স ফ্যাক্টর-৩ তে কাজ করলাম ৭ বছর পর। তার মানে শিহাব শাহীনের সাথে কাজ হলো ৭ বছর পর। অনেকদিন পরে আবার একটা যোগসূত্র। বললেন অপুর্ব। একইভাবে একইভাবে গিয়াস উদ্দিন সেলিমের সাথে কাজ করলাম ১০ বছর পর। এটাও একটা দীর্ঘ শূন্যতার পরের পূর্ণতা। কালো বাজারের প্রেমের দর নামের এই নাটকের মধ্য দিয়ে দিয়ে সেলিমের সাথে ১০ বছর পর কাজ শুরু করলেন এই তারকা।
আর এগুলোকে ছাপিয়ে আসলে ভক্তদের জন্য মজার একটা খবর জানালেন যে অপূর্ব। এবার তাহসান-আর তাকে একই নাটকে দেখা যাবে। একই সাথে অভিনয় করেছেন মিজানুর রহমান আরিয়ানের ‘কথোপকথন’ নাটকে। তাহসান, অপূর্ব, মিথিলা, মৌসুমী হামিদও অভিনয় করেছেন এই নাটকে। ‘এখানে দেখা যাবে তাহসান, মিথিলা, অপূর্বের মধ্যকার ত্রিভুজ প্রেম কাহিনি। তবে কে সত্যি ভালোবাসছে আর কে ফ্লার্ট করছে তা টেলিফিল্ম দেখলে বোঝা যাবে। শুধু তাই নয় মৌসুমী হামিদ কি ভূমিকায় আসছেন এই গল্পে তাও একটা চমক। তাই এটি না দেখা পর্যন্ত দর্শকরা বুঝবে না’।
টেলিফিল্ম, একক মিলিয়ে ঈদে ১৫টি নাটক নিয়ে আসছেন অপুর্ব। তাই এখন পুরো দমে শুটিং নিয়ে ব্যস্ত। কথা বলার সময়ও নেই। তারপরেও প্রশ্ন করেছিলাম। আপনি তো গানও করেন, কোনো পরিকল্পনা আছে নাকি? অপূর্ব জানান, আপাতত অভিনয় ছাড়া সব বন্ধ।













