যুদ্ধাপরাধীরা যেমন বাংলার মাটিতে ক্ষমা পায়নি, তেমনি আগুন সন্ত্রাসীরাও ক্ষমা পাবে না : তথ্যমন্ত্রী

প্রতিবেদক:-

ডেইলি বাংলা বাজার

সংসদ রিপোর্টার

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, যুদ্ধাপরাধীরা যেমন বাংলার মাটিতে ক্ষমা পায়নি, তেমনি আগুন সন্ত্রাসীরাও যাতে ক্ষমা না পায়। তাদের বিচার করে ফাঁসির মঞ্চে পাঠাতে হবে। রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে গতকাল সংসদে তিনি এ কথা বলেন। প্রসঙ্গত, গত ১৯ জানুয়ারি দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনের শুরুর দিন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদে ভাষণ দেন। গত ২০ জানুয়ারি চিফ হুইপ আ স ম ফিরোজ রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করলে সরকারি দলের ডা. দীপু মনি তা সমর্থন করেন। ধন্যবাদ প্রস্তাবের ওপর আজ ৩৬তম দিনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সরকারি দলের নজরুল ইসলাম বাবু ও আবদুল মতিন খসরু আলোচনায় অংশ নেন।
আলোচনায় অংশ নিয়ে তথ্যমন্ত্রী বলেন, আমি নিরপেক্ষ নই, আমি গণতন্ত্র ও সাম্যের পক্ষে। বাংলাদেশে স্বাধীনতা কুড়িয়ে পাওয়া ধন নয়, স্বাধীন দেশের সবচেয়ে বড় অভিশাপ সামরিক সরকার ও জঙ্গি সমর্থক সরকার। আজ সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার বিষয়। এ দেশের সাথে বাংলাদেশ বিরোধীদের যুদ্ধ অব্যাহত রয়েছে। এরকম একটি অবস্থায় অনেকে ভেবেছিলেন সিটি নির্বাচন ঘোষণার পর বেগম খালেদা জিয়ার মনে পরিবর্তন আসবে। কিন্তু কোনো পরিবর্তন আসেনি। তিনি নির্বাচনের কথা বলেছেন, অথচ আগুন দিয়ে মানুষ পোড়ানো অব্যাহত থাকবে এটাও বলেছেন।
তথ্যমন্ত্রী বলেন_ বেগম জিয়া বুঝিয়ে দিয়েছেন, আগুন সন্ত্রাসের মধ্য দিয়ে এদেশকে ধ্বংস করবেন। নির্বাচন করলেও আগুন সন্ত্রাসীরা রেহাই পাবে না, যেমন যুদ্ধাপরাধীরা মাফ পায়নি। বেগম খালেদা জিয়া ভেবেছেন, ওনাকে কোলে করে কিংবা পালকিতে চড়িয়ে প্রধানমন্ত্রীর চেয়ারে বসিয়ে না দেয়া পর্যন্ত তিনি যুদ্ধ চালিয়ে যাবেন। কিন্তু এটা হবার নয়।
তিনি বলেন, এরকম পরিস্থিতিতে অনেকেই সংলাপের কথা বলছেন। সংলাপ গণতন্ত্রে হতেই পারে। সংলাপের একটি লক্ষ্য থাকা প্রয়োজন। সমঝোতার একটি ভিত্তি থাকা প্রয়োজন। খালেদা জিয়া নির্বাচনই একমাত্র সমাধানের পথ বলেছেন। কিন্তু আসলেই কি তাই? ইতিহাস কি তাই বলে। সেদিন তো নির্বাচন হয়ে গেলে। সে নির্বাচনে তিনি তো আসলেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়াকে নির্বাচনে আনার জন্য তো অনেক ছাড় দিয়েছিলেন। সংলাপের প্রস্তাব দিলেও সেদিন উনি তা প্রত্যাখ্যান করে পুরনো তত্ত্বাবধায়ক সরকারের কাঠামোতে নির্বাচন চেয়েছিলেন। সর্বোচ্চ আদালতের রায়ের পর বিচারপতিদের নিয়ে পুরনো কাঠামোতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সম্ভব নয়। এটা সবাই জানেন। খালেদা জিয়া নিজেও এটা জেনে এ প্রস্তাব করেছেন। তিনি নির্বাচন বা গণতন্ত্র চাননি। তিনি আসলে দেশে সাংবিধানিক শূন্যতা চেয়েছিলেন।
হাসানুল হক ইনু বলেন, বেগম খালেদা জিয়া ৭ দফা দাবি দিয়েছেন। সেখানে নির্দলীয় সরকারের কথা বলেছেন। কিন্তু সরকারের কোনো রূপরেখা দেননি। কিভাবে এ সরকার হবে এবং নির্বাচন হবে। এ ব্যাপারে কোনো কথা বলেননি। তিনি জঙ্গি তা-বের জন্য ক্ষমা চাননি। এমনকি জঙ্গি সঙ্গ ছাড়ারও ঘোষণা দেননি। পক্ষান্তরে তিনি যুদ্ধাপরাধীদের মুক্তির কথা বলেছেন। তিনি সংলাপ চান, কি কি বিষয়ে তিনি সংলাপ চান। স্থায়ী নির্বাচনের জন্য। না একটি নির্বাচনের জন্য। আগুন সন্ত্রাসী কিংবা খালেদা-তারেকের মামলার ব্যাপারে কিছু বলেননি।
তিনি বলেন, পোড়া মানুষকে সামনে রেখে শেখ হাসিনার সরকার বেগম খালেদা জিয়ার সাথে রাজনীতির লেনদেন করতে পারে না। মানবের সাথে দানবের কোনো সংলাপ হয় না। সংলাপ বা মিটমাট হতে পারে একটি বিষয়ে তাহলো রাজনীতি থেকে সন্ত্রাসের বিদায় অথবা বেগম খালেদা জিয়াকে কিভাবে রাজনীতির মাঠ থেকে বিদায় দিয়ে আদালতের কাঠগড়ায় পাঠানো যায়, সেটা নিয়ে সংলাপ হতে পারে।
তথ্যমন্ত্রী বলেন, এখন সংলাপের সময় নয়। জঙ্গি দমনের সময়। বেগম খালেদা জিয়া নির্বাচন করুক আর না করুক। মানুষ পোড়ানোর দায় থেকে তাকে একচুল ছাড় দেয়া হবে না।
তিনি সংলাপ পন্থীদের উদ্দেশে বলেন, ‘আপনারা সংলাপ চান। কিন্তু আগুন সন্ত্রাসীদের কি হবে। কার সঙ্গে কার মিটমাট চান। গণতন্ত্রের সঙ্গে গণতন্ত্রের পার্টনারের মিটমাট হতে পারে। কিন্তু গণতন্ত্রের সঙ্গে জঙ্গির মিটমাট হয় না। সংলাপ পন্থীরা কি জানেন না, ১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত পাকিস্তানিদের সঙ্গে কোনো মিটমাট হয়নি। ‘৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যার পর ২০১৫ সাল পর্যন্ত খুনি চক্রের সঙ্গে কোনো মিটমাট হয়নি।
তিনি কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াতের ছোড়া পেট্রলবোমার আগুনে দগ্ধ হয়ে মৃত্যুবরণকারী মাঈশা নাইমা তাসলিমের একটি আবেগপূর্ণ কাল্পনিক চিঠি সংসদে পড়ে শোনান।
সরকারি দলের আবদুল মতিন খসরু বলেন, আন্দোলনের নামে বেগম খালেদা জিয়া দেশে পেট্রল বোমা মেরে মানুষ হত্যা করছেন। এর দায় থেকে তিনি রেহাই পেতে পারেন না। তাকে মানুষ হত্যার হুকুমের আসামি হিসেবে বিচার করতে হবে।
এছাড়া তিনি বর্তমান সরকারের আমলে ধারাবাহিক উন্নতির চিত্র তুলে ধরে বলেন, সব ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফল হয়েছেন। তিনি বর্তমানে বিশ্বে একজন বিচক্ষণ নেতা হিসাবে স্বীকৃতি পেয়েছেন। তার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।

  • ইসরায়েলের শহরে হাজার হাজার মৌমাছি, আতঙ্কে ঘরবন্দী মানুষ

    ইসরায়েলের শহরে হাজার হাজার মৌমাছি, আতঙ্কে ঘরবন্দী মানুষ

    ইরান ও লেবাননের সাথে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইসরায়েলের নেতিভত শহরে ছড়িয়ে পড়েছে এক নতুন আতঙ্ক। কোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন নয়, এবার হাজার হাজার মৌমাছির বিশাল এক ঝাঁক ঢেকে ফেলেছে শহরের আকাশ। এই অস্বাভাবিক ঘটনায় সাধারণ মানুষের পাশাপাশি দেশটির সামরিক বাহিনীও বড় ধরনের বিড়ম্বনায় পড়েছে। খবর আল জাজিরার। গত বুধবার (১৫ এপ্রিল) নেতিভত শহরের একটি শপিং…

  • যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের হুঁশিয়ারি ট্রাম্পের

    যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের হুঁশিয়ারি ট্রাম্পের

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের সঙ্গে করা বাণিজ্য চুক্তি বাতিল বা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্য নীতিতে লন্ডনের অবস্থানের প্রতি অসন্তোষের জেরে এই মন্তব্য এসেছে বলে দ্য টেলিগ্রাফের  প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।  যুক্তরাজ্যের অর্থমন্ত্রী রেচেল রিভস মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ইরান নীতির তীব্র সমালোচনা করেন। রেচেল রিভস বলেন, কোনো স্পষ্ট “এক্সিট প্ল্যান” ছাড়া যুদ্ধ শুরু করা একটি বড়…

  • রেফারি ম্যাচ ডাকাতি করেছেন’ বলায় নিষিদ্ধ হতে পারেন রাফিনিয়া

    রেফারি ম্যাচ ডাকাতি করেছেন’ বলায় নিষিদ্ধ হতে পারেন রাফিনিয়া

    চোটের কারণে মাঠের বাইরে রাফিনিয়া। বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকাকে তাই উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে ক্লাবের ছিটকে পড়া দর্শক হিসেবে দেখতে হয়েছে।  চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হারলেও গতকাল রাতে ফিরতি লেগে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। কিন্তু দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে পিছিয়ে থাকায় বার্সার পথচলা থমকে গেছে। আতলেতিকো উঠে গেছে সেমিফাইনালে।…

  • হঠাৎ ইরান গেলেন পাকিস্তানের সেনাপ্রধান, নেপথ্যে কী?

    হঠাৎ ইরান গেলেন পাকিস্তানের সেনাপ্রধান, নেপথ্যে কী?

    ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ফের আলোচনা শুরু করার বিষয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে অংশ নিতে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। পাকিস্তানের একটি প্রতিনিধিদলের সঙ্গে বুধবার তিনি তেহরানে পৌঁছেছেন। ইরানের একাধিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ইরানে…

  • বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

    বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

    বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার ২০২৬ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম। ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে মুখবন্ধটি লিখেছেন টাইমের সিঙ্গাপুর ব্যুরো অফিসের সম্পাদক ও ভূ-রাজনীতি বিশেষজ্ঞ চার্লি ক্যাম্পবেল। তালিকাটি সাধারণত বিশ্বের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ও…

  • লোককবি ফকির মহব্বত শাহ

    লোককবি ফকির মহব্বত শাহ

    লোককবি ফকির মহব্বত শাহজামিল জাহাঙ্গীর🇧🇩♥️🇧🇩লোক গবেষক, কবি ও গীতিকার ফকির মহব্বত শাহ—যিনি মনু মহব্বত নামে কবিতা লিখতেন—বৃহত্তর নোয়াখালীর লোকসংস্কৃতি ও ঐতিহ্যের একনিষ্ঠ সাধক ছিলেন। ২০২৪ সালের ১২ এপ্রিল তিনি চিরকালের ঠিকানায় পাড়ি জমান। গতকাল ছিল তাঁর দ্বিতীয় প্রয়াণবার্ষিকী—এক নীরব স্মরণ, এক অপূর্ণ দায়ের প্রতিধ্বনি। জনতা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মজীবন শেষ করলেও তাঁর প্রকৃত…

  • চুক্তি হতে হতে ভাঙল, শেষ মুহূর্তে কী ঘটল যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে

    চুক্তি হতে হতে ভাঙল, শেষ মুহূর্তে কী ঘটল যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে

    ইসলামাবাদে দীর্ঘ আলোচনার পরও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চূড়ান্ত কোনো চুক্তি হয়নি, তবে কয়েকটি বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে তেহরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, দুই দেশের মধ্যে বেশ কিছু বিষয়ে সমঝোতা হয়েছে। তবে এখনো ২ থেকে ৩টি গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়ে গেছে। তিনি বলেন, ৪০ দিনের চাপিয়ে দেওয়া সংঘাতের পর এই আলোচনা…

  • বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে শঙ্কা

    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে শঙ্কা

     অন্তর্বর্তী সরকারের সময় জারি করা সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ এবং সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ রহিত করার সুপারিশ করেছে সংসদীয় বিশেষ কমিটি। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বাংলাদেশে বিচার বিভাগের কাঠামো ও স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। আইনজ্ঞদের আশঙ্কা, এর ফলে বিচার বিভাগ আবার আগের অবস্থায় ফিরে যাবে এবং…

  • পরিকল্পিত হামলায়   পীর শামিম রেজাকে  হত্যা, ভাঙচুর-দরবারে আগুন

    পরিকল্পিত হামলায় পীর শামিম রেজাকে হত্যা, ভাঙচুর-দরবারে আগুন

    পরিকল্পিত হামলায় পীর শামিম রেজাকে হত্যা, ভাঙচুর-দরবারে আগুন। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় নামক স্থানে গড়ে ওঠা কথিত এক পীরের আস্তানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আস্তানার প্রধান আব্দুর রহমান ওরফে শামিম (৬০) নিহত হয়েছেন। এসময় আরও ৩ জন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, শনিবার (১১ এপ্রিল) সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে…

  • মহান একুশে বইমেলায়  অংশ নিবে না ৩৫০ প্রকাশনী : বাংলা একাডেমীর ডি. জি’র পদত্যাগ চায়   ‘প্রকাশক ঐক্য’

    মহান একুশে বইমেলায় অংশ নিবে না ৩৫০ প্রকাশনী : বাংলা একাডেমীর ডি. জি’র পদত্যাগ চায় ‘প্রকাশক ঐক্য’

    মহান একুশে বইমেলায় অংশ নিবে না ৩৫০ প্রকাশনী। বাংলা একাডেমীর ডি. জি’র পদত্যাগ চায় ‘প্রকাশক ঐক্য’। বাংলা একাডেমীর চরম অব্যবস্থাপনা ও বৈষম্য অনেক বছর ধরে চলছে। নানাবিধ অনিয়ম ও অযোগ্যতার কারণে এই অচল অবস্থা। বাংলা ভাষার উন্নয়নের জন্য বাংলা একাডেমী প্রতিষ্ঠা হয়। বইমেলার মতো বাণিজ্যিক কর্মকাণ্ড নিয়ে চরম ব্যস্ত থাকে কর্মকর্তা ও কর্মচারীরা । ফলঃত…

  • জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই বিএনপি সরকারের প্রধান অগ্রাধিকার।  তারেক রহমান বলেন, শুরুতেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। হাজারো শহীদের প্রাণের বিনিময়ে আমরা দেশ এবং জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছি। তাঁবেদার মুক্ত বাংলাদেশে জনগণের ভোটে, জনগণের কাছে জবাবদিহিমূলক একটি নতুন সরকার…

  • আফরোজা খানম রিতার বিপুল বিজয়ের  কারণ সততা, সক্রিয়তা ও পিতার উত্তরাধিকার

    আফরোজা খানম রিতার বিপুল বিজয়ের কারণ সততা, সক্রিয়তা ও পিতার উত্তরাধিকার

    আফরোজা খানম রিতার বিপুল বিজয়ের কারণ সততা, সক্রিয়তা ও পিতার উত্তরাধিকার । জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী আফরোজা খানম রিতা। এই বিপুল ভোটে জয়ী হওয়ার নেপথ্যে কয়েকটি বিষয়টি নিয়ামক হিসেবে কাজ করেছে। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা নির্বাচনের…