শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলার রায় আগামী (১৭ নভেম্বর) সোমবার ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়কে কেন্দ্র করে বাংলাদেশে উত্তেজনা বাড়ছে।
বৃহস্পতিবার রাতে ঢাকার শাহজালাল বিমানবন্দরসংলগ্ন একটি এলাকায় দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও রাজধানীতে উদ্বেগ ছড়িয়েছে।এ ছাড়া একই ইস্যুতে গত কয়েকদিন ধরে সেখানে রাজনৈতিক সহিংসতা চলছে।
জানা যায়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ২০২৪ সালের মাঝামাঝি সময়ে ছাত্র বিক্ষোভে সহিংস দমন-পীড়নের অভিযোগে মামলা দায়ের হয়। বর্তমানে তার অনুপস্থিতেই চলছে মামলার বিচারকাজ। গত ৫ আগস্ট তিনি ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন।













