এলাচ বিশ্বজুড়ে জনপ্রিয় একটি মসলা। স্বাদ আর গন্ধের জন্য একে মসলার রানিও বলা হয়। এটা যেমন খাবারের স্বাদ ও গন্ধ বাড়ায় তেমনি এর রয়েছে অসাধারণ পুষ্টিগুণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা। এলাচ দুই রকম: সবুজ এলাচ এবং কালো এলাচ।সবুজ এলাচ বেশি ব্যবহৃত হয় বটে, তবে দুেই ধরনের এলাচেরও রয়েছে সমাণ পুষ্টিগুণ।
প্রতি ১০০ গ্রাম এলাচে রয়েছে ৬৮ গ্রাম কার্বোহাইড্রেড, ৩১১ ক্যালরি শক্তি, প্রোটিন ১২ গ্রাম, ফ্যাট ৭ গ্রাম, ফাইবার ২৮ গ্রাম, ভিটামিন সি ২১ মিলি গ্রাম, পটাসিয়াম ১১১৯ মিলি গ্রাম, ম্যাগনেশিয়াম ২২৮ মিলি গ্রাম, ক্যালসিয়াম ৩৮৩ মিলি গ্রাম।
এলাচ বিভিন্ন রোগ প্রতিরোধ করে এবং শরীরের কার্যক্ষমতা বাড়াতে সহায়ক। এটি আয়ুর্বেদিক এবং আধুনিক চিকিৎসাবিজ্ঞানে গুরুত্বপূর্ণ উপাদান।













