অনেক নাটকীয়তার পর অবশেষে চ্যাম্পিয়নস ট্রফির সূচি প্রকাশ করেছে আইসিসি। ‘হাইব্রিড মডেলের’ এবারের চ্যাম্পিয়নস ট্রফি শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান-নিউজিল্যান্ড।
বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করবে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে।
২০ ফেব্রুয়ারি রোহিত শর্মাদের বিপক্ষে নাজমুল হোসেন শান্তরা খেলবেন দুবাইয়ে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ হচ্ছে পাকিস্তান-নিউজিল্যান্ড।
বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ টুর্নামেন্টের মূল আয়োজক পাকিস্তানের বিপক্ষে, ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে। একই মাঠে বাংলাদেশ গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৭ ফেব্রুয়ারি।













