চার দিন ধরে নিখোঁজ থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী খালেদ হাসানের সন্ধান পাওয়া গেছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ফিরে আসেন। হলের শিক্ষার্থীরা তাকে তার কক্ষে পৌঁছে দেন।
তবে, এই চার দিন তিনি কোথায় ছিলেন বা কার সঙ্গে সময় কাটিয়েছেন, তা এখনো জানা যায়নি।













