ভারতের মেঘালয় রাজ্যে ধর্ষণের অভিযোগে কলকাতা থেকে সিলেট আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে কলকাতার নিউটাউন এলাকার একটি ফ্ল্যাট থেকে কলকাতা পুলিশের সহায়তায় তাদের গ্রেপ্তার করে শিলং পুলিশ।
সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ খবরটি শেয়ার করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, ‘ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে।’
ভারতে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিলেট মহানগর যুবলীগের সহসভাপতি আব্দুল লতিফ রিপন ও মহানগর আওয়ামী লীগের সদস্য ইলিয়াস আহমদ জুয়েল।













