ভাইরাস হলো অতিআণুবিক্ষণিক এক ধরনের জীবাণু। এরা জীবিত কোষের ভেতর বংশবিস্তার করে। সাধারণত সর্দি, জ্বর, ফ্লু, কিংবা ডেঙ্গু, করোনাে—এ সবই ভাইরাসজনিত রোগ। অ্যান্টিবায়োটিকে ভাইরাস মরে না।তাই এসব রোগ অ্যান্টিবায়োটিকে ভালো হয় না।
তবু এ ধরনের রোগের চিকিৎসায় প্রায়ই, চিকিৎসকেরা অ্যান্টিবায়োটিক দেন। প্রশ্ন হলো—অ্যান্টিবায়োটিক কি কখনো কখনো ভাইরাসের বিরুদ্ধে কাজ করে? না করলে, চিকিৎসকেরা কেন দেন?অ্যান্টিবায়োটিক মূলত ব্যাকটেরিয়া ধ্বংস বা বৃদ্ধিরোধ করতে ব্যবহৃত হয়। ভাইরাস ও ব্যাকটেরিয়ার মধ্যে বড় একটি পার্থক্য হলো—ভাইরাস জীবিত কোষ ছাড়া বাঁচতে পারে না, আর ব্যাকটেরিয়া নিজেরাই বংশবিস্তার করতে পারে।তাই অ্যান্টিবায়োটিক ভাইরাসের বিরুদ্ধে কোনো কাজ করে না।
তাহলে চিকিৎসকেরা কেন অ্যান্টিবায়োটিক দেন?













