বঙ্গোপসাগরে থাকা গভীর নিম্নচাপটি আজ শুক্রবার ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এর নাম ‘ফিনজাল’। এটি সৌদি আরবের দেওয়া নাম। তবে ঘূর্ণিঝড়টির বাংলাদেশে আঘাতের শঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আগামীকাল শনিবার দুপুরের দিকে এটি ভারতের উত্তর তামিলনাড়ু উপকূলে আঘাত হানতে পারে। এর প্রভাবে শনিবার দেশের উপকূলীয় অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে। কমতে পারে দিনের তাপমাত্রা।
চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজারকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।













