উত্তর কোরিয়ার শহর হায়েসান থেকে ৬৫৩টি গুলি হারিয়ে গেছে, সেই কারণে সম্পূর্ণ শহরে লকডাউন জারি করলেন কিম জং উন। ওই শহরে ২ লাখেরও বেশি বাসিন্দা রয়েছে। এই শহরে সেনা মোতায়েন করা হয়েছিল।
সেনা মোতায়েন করার পর গত ২৫ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চের মধ্যে এই শহর থেকে সেনা প্রত্যাহার করা হয়। ওই সময় গুলিগুলো হারিয়ে যায়। সেই কারণে সম্পূর্ণ শহরে লকডাউন জারি করেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন।













