সৌদি আরবে বাস দুর্ঘটনায় আট বাংলাদেশিসহ ২২ জন ওমরাহযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ২৩ জন। সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঞ্চল আসির প্রদেশের আভা জেলায় স্থানীয় সময় সোমবার বিকেল ৪টার (বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা ৭টা) দিকে ওই দুর্ঘটনা ঘটে।
পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আট বাংলাদেশির মৃত্যু এবং আরো ১৮ জন আহত হওয়ার কথা জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন বলেছেন, বাসটিতে ৪৭ জন ওমরাহযাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ৩৫ জনই বাংলাদেশি।













