সিরিয়ায় সামরিক অভিযান চালিয়ে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) এক জ্যেষ্ঠ নেতাকে হত্যা করেছে মার্কিন সেনারা। নিহত ব্যক্তির নাম খালিদ আয়াদ আহমেদ আল জাবুরি। তিনি ইউরোপে আইএসের হামলার পরিকল্পনা এবং গোষ্ঠীটির নেতৃত্বের কাঠামো গড়ে তোলার জন্য দায়ী বলে জানায় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মঙ্গলবার এই বিবৃতি দেয় সেন্টকম ।
গত বছর ইসলামিক স্টেট জানিয়েছিল, তারা আবু আল হুসেইন আল হুসেইনি আল কুরেইশিকে তাদের নেতা নির্বাচিত করেছে। দক্ষিণ সিরিয়ায় তাদের পূর্ববর্তী নেতা নিহত হওয়ার পর গোষ্ঠীটি তাকে নেতা নির্বাচিত করে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।













