
এছাড়াও গায়িকার সঙ্গীত সফরের সাফল্য তার ক্রমবর্ধমান সম্পদের অন্যতম উৎস হিসেবে ধরা হয়েছে। মহামারীজনিত কারণে বাতিল হওয়ার আগে একটি ট্যুর থেকে প্রায় ২ মিলিয়ন ডলার উপার্জন করেছেন দেল রে। এছাড়া তার গ্রীষ্মকালীন সফরে ৬ মিলিয়ন আয় করেছেন দেল রে। বিভিন্ন সূত্র অনুসারে দাবি করা হয়, পপ সঙ্গীতশিল্পীর সর্বোচ্চ আয় করা সফর হল ‘এলএ টু দ্য মুন ট্যুর’, যা ২২ মিলিয়ন ডলার আয় করেছে। এছাড়া দেল রে পোশাক খুচরা বিক্রেতা ‘এইচ এন্ড এম’-এর জন্যও মডেলিং করেছেন।

সূত্র : সেলিব্রিটি নেট ওয়ার্থ













