নিহত আট বাংলাদেশি হচ্ছেন নোয়াখালীর শহিদুল ইসলাম, মো. হেলাল, কুমিল্লার মামুন মিয়া, রাসেল মোল্লা, লক্ষ্মীপুরের সবুজ হোসাইন, কক্সবাজারের মো. আসিফ, গাজীপুরের মো. ইমাম হোসাইন রনি এবং চাঁদপুরের রুকু মিয়া। এর আগে তাদেরকে নিখোঁজ দেখানো হয়।
তিনি জানান, ওই বাসে মোট যাত্রী ছিল ৪৭ জন। এদের মধ্যে বাসে ৩৫ বাংলাদেশি ছিলেন। বিভিন্ন হাসপাতালে ১৮ জন বাংলাদেশিকে পাওয়া গেছে।
গতকাল সোমবার যাত্রীবাহী বাসটি একটি সেতুতে ধাক্কা খেয়ে উল্টে যায়। পরে এতে আগুন ধরে গিয়ে হতাহতের এ ঘটনা ঘটে।













