পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মার্কিন প্রতিবেদনে স্থান পাওয়া তথ্যগুলো নেওয়া হয়েছে ‘ওপেন সোর্স’ থেকে। নানা কারণে আলোচিত বেসরকারি সংস্থা ‘অধিকার’ এর তথ্য নিয়ে মার্কিন প্রতিবেদনে তুলে ধরার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এই সংস্থার অতীতে রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল।
প্রতিবেদনের বিষয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে ডাকা হবে কি না এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আগামীতে দ্বিপক্ষীয় বৈঠকগুলোতে প্রতিবেদনের ভুলগুলো তুলে ধরা হবে।
প্রধানমন্ত্রীর হাতে বাংলাদেশের সব ক্ষমতা—মার্কিন প্রতিবেদনের এমন মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে শাহরিয়ার আলম বলেন, মার্কিন প্রেসিডেন্টের নেতৃত্বে যুক্তরাষ্ট্র চললেও সব সিদ্ধান্ত নিশ্চয়ই তিনি একা নেন না।













