সম্প্রতি নিলয় আলমগীরের স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদি এক ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে তাদের এমনই ভালোবাসার মুহূর্ত শেয়ার করলেন
ভিডিওতে দেখা যায়, একটি গাড়ির মধ্যে একজন আরেকজনের দিকে তাকিয়ে রয়েছেন। হৃদি তার হাতের কাপড় দেখাচ্ছেন নিলয়কে। ব্যাকগ্রাউন্ডে মিনারের সেই গান বেজে চলেছে, ‘আলোদের পিয়নে সোডিয়াম নিয়নে যেন সবই কোথায় হারিয়ে।’
ভিডিওতে তাদের খুনসুটিতে মেতে থাকতে দেখা যায়। ২০২০ সালে করোনায় লকডাউনে ফেসবুকেই হৃদির সঙ্গে পরিচয় নিলয়ের। এক বছর প্রেম করার পর ৭ জুলাই ২০২১ সালে তাসনুভা হৃদিকে বিয়ে করেন।

এর আগে ২০১৬ সালে অভিনেত্রী ও মডেল আনিকা কবির শখকে বিয়ে করেছিলেন নিলয়। তবে তাদের সেই বিয়ে খুব বেশি দিন টেকেনি। তবে নিলয় আলমগীর এবং তাসনুভা হৃদি বর্তমানে সুখেই দিন কাটাচ্ছেন।













