সিবিএসএ জানিয়েছে, ভিসা পাওয়ার জন্য ওই ছাত্র-ছাত্রীরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার যে নথিগুলো পেশ করেছিলেন, তদন্তে তা জাল বলে প্রমাণিত হয়েছে।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, জালন্ধরের ওই ব্যক্তি প্রতি শিক্ষার্থীর কাছ থেকে ১৬-১৮ লাখ রুপি নিয়ে তাদের কানাডার হাম্বার কলেজে ভর্তির ব্যবস্থা করার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু অফার লেটার পেয়েও শেষ পর্যন্ত ওই কলেজে ভর্তি হতে পারেননি ভারতীয় শিক্ষার্থীরা। এরপর তাদের অন্য কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করানোর ব্যবস্থা করেন জালন্ধরের ওই ব্যক্তি। কিন্তু পরবর্তী সময়ে কানাডার অভিবাসন দপ্তর তদন্ত করে দেখে, যে অফার লেটার দিয়ে তারা ভিসার আবেদন করেছিলেন, সেটি আসলে জাল।
সূত্র : আনন্দবাজার পত্রিকা













