ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটে চিউকেপো সোয়োয়ার গোলে এগিয়ে যায় মালাবি। পিছিয়ে পড়ে হারের শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। তবে ৮৯ মিনিটে বিশ্বনাথ ঘোষের গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে সৌদির দ্বিতীয় সারির দল ওহুদ এফসিকেও হারাতে পারেনি হাভিয়ের কাবরেরার দল। ম্যাচটি শেষ হয়েছিল ১-১ সমতায়।
আগামী ২৫ ও ২৮ মার্চ সেশেলসের সঙ্গে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচ উপলক্ষে সৌদি আরবের মদিনায় আবাসিক ক্যাম্প করছে জামাল ভুইয়ারা। আগামী ১৭ মার্চ দেশে ফিরবে দল। সরাসরি চলে যাবে সিলেটে। সেখানেই দুটি ম্যাচ খেলবে।













