বৈশ্বিক খাদ্যসংকটে বাংলাদেশের করণীয়

প্রতিবেদক:-

ডেইলি বাংলা বাজার

জীবনে বেঁচে থাকার জন্য ও শক্তির প্রধান উৎস হলো খাদ্য। যেসব আহার্যসামগ্রী গ্রহণ করলে দেহের বৃদ্ধি, পুষ্টি, শক্তি সঞ্চয়, শক্তি উৎপাদন, ক্ষয় পূরণ হয় ও রোগপ্রতিরোধ করে তা গ্রহণ করা মানবজীবনের জন্য অত্যাবশ্যকীয়। তাই নিয়মমাফিক পরিষ্কার-পরিচ্ছন্ন ও পুষ্টিগুণসমৃদ্ধ খাবার গ্রহণ জরুরি। শুধু ক্ষুধা নিবারণের জন্য আমরা খাবার গ্রহণ করি এমনটা নয়; এর পাশাপাশি আমাদের দেহের যাবতীয় কার্যকলাপ সম্পাদনের জন্য আমাদের প্রতিদিন খাবার গ্রহণ করতে হয়। শক্তির প্রধান উৎস হিসেবে খাবার গ্রহণের পর তা পাকস্থলীতে পরিপাক হয়ে বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে গিয়ে আমাদের শক্তি প্রদান করে। ফলে আমাদের দেহের ভেতরে ও বাইরে কাজ করার জন্য শক্তি পাই। এর পাশাপাশি সঠিক পরিমাণে পুষ্টিসমৃদ্ধ খাবার শরীরের ডিফেন্স মেকানিজম হিসেবে বিভিন্ন রোগের জীবাণু শনাক্ত করে এবং তা ধ্বংস করে। তাই পুষ্টিসমৃদ্ধ খাবারই পারে প্রাথমিকভাবে শরীরের বিভিন্ন ধরনের রোগ মুক্ত করতে। সুতরাং সুস্থ জীবনযাপনের জন্য খাদ্য অপরিহার্য ভূমিকা পালন করে।

দিনদিন যেভাবে খাদ্যদ্রব্যের দাম বেড়ে যাচ্ছে তা অকল্পনীয়। খাদ্যের পাশাপাশি খাদ্য উৎপাদনে ব্যবহৃত দ্রব্যসামগ্রীর দামও অনেক গুণ বেড়ে গিয়েছে। প্রতিটি পণ্যের দাম এতটাই বেড়ে গিয়েছে যে, হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। গত মাসে প্রকাশিত বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) একটি সমীক্ষায় দেখা গেছে, খাদ্যের উচ্চমূল্য এ দেশের ৮৮ শতাংশ মানুষের জন্য সবচেয়ে বড় ধাক্কা ও বাধা। প্রায় ৬৮ শতাংশ মানুষ উচ্চমূল্যের কারণে তাদের মৌলিক খাবার কিনতে হিমশিম খাচ্ছে। চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত করা জরিপ বলছে যে, ৬৮ শতাংশ  পরিবার পারিবারিক খাদ্যের চাহিদা মেটাতে ঋণ নিয়েছে এবং ২৯ শতাংশ মানুষ তাদের সঞ্চয় ভাঙতে শুরু করেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের জুনে মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ৪ শতাংশ। এর পর থেকে গত বছরের নভেম্বর পর্যন্ত মূল্যস্ফীতি ৬ শতাংশ নিচেই অবস্থান করছিল। গত মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৫৬ শতাংশ যা ৯ বছরে সর্বোচ্চ বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতির হার এক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। এর পাশাপাশি বিভিন্ন পত্রপত্রিকা ও সংবাদমাধ্যম থেকে উঠে এসেছে ২০২২ সালের জানুয়ারিতে দ্রব্যমূলের যে দাম ছিল, সেপ্টেম্বর-অক্টোবরে একই পণ্যের দাম ৫০-৯০ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। সব মূল্যবৃদ্ধির কারণ হিসেবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, ডলারের মূল্যবৃদ্ধি, জ্বালানি তেলের অভাব ইত্যাদিকে দায়ী করা হচ্ছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের এক-পঞ্চমাংশ মানুষ দরিদ্র হতে পারে—এমনটা আশঙ্কা করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস। যুদ্ধের কারণে জ্বালানির দামের সঙ্গে বাড়ছে শস্য উৎপাদন খরচও। দেশ দুইটি থেকে রপ্তানি বন্ধ থাকায় মজুত পণ্যের ওপরও পড়ছে প্রভাব। এতে ভেঙে পড়েছে পুরো সাপ্লাই চেইন। ইতিমধ্যে বাংলাদেশে এর প্রভাব পড়তে শুরু করেছে। কারণ প্রতিটি পণ্যের দাম এমন হারে বেড়েছে যা মানুষের নাগালের বাইরে চলে গেছে। এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে  দুই-এক বছর আগে যে পণ্যটি ৩০০-৪০০ টাকায় পাওয়া যেত এখন তা কিনতে গুনতে হচ্ছে ১ হাজার টাকা। এর পাশাপাশি  অন্য আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, মোটা চাল ২০২০ সালের জানুয়ারিতে ছিল ৩০ টাকা, সেই চাল ২০২২ সালের জানুয়ারিতে ৪৫ টাকা হয় এবং অক্টোবরে তা বেড়ে দাঁড়ায় ৪৬ টাকায়। প্রতি কেজি চালের মূল্যবৃদ্ধি ৫৩ শতাংশ! খোলা আটা ২০২০ সালের জানুয়ারিতে ছিল ২৮ টাকা, একই আটা ২০২২ সালের জানুয়ারিতে ৩৪ টাকা হয় এবং অক্টোবরে তা বেড়ে দাঁড়ায় ৫৫ টাকা। প্রতি কেজি আটার মূল্যবৃদ্ধি ৯৬ শতাংশ! তেল ২০২০ সালের জানুয়ারিতে ছিল ৮৬ টাকা ২০২২ সালের জানুয়ারিতে ১৩৮ টাকা হয় এবং অক্টোবরে তা বেড়ে দাঁড়ায় ১৬২ টাকায়। প্রতি কেজি তেলের মূল্যবৃদ্ধি ৮৮ শতাংশ! ডালকে গরিবের আমিষ বলা হয়, মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারগুলোতে ডাল অতীব গুরুত্বপূর্ণ পণ্য যা খাবারে প্রতিদিন অন্তর্ভুক্ত থাকে। সেই ডাল ২০২০ সালের জানুয়ারিতে ছিল ৫৫ টাকা, ২০২২ সালের জানুয়ারিতে ৯০ টাকা হয় এবং অক্টোবরে তা বেড়ে দাঁড়ায় ৯৫ টাকা। প্রতি কেজি ডালের মূল্যবৃদ্ধি ৭৩ শতাংশ! এবং প্রতিনিয়ত এই দাম বেড়েই চলেছে; কিন্তু প্রতিটি পণ্যের দাম বাড়লেও সেই হারে সবার আয় বৃদ্ধি পায়নি। ফলে মানুষ তার দৈনিক চাহিদা মেটাতে ব্যর্থ হচ্ছে। বিশেষ করে দিনমজুরদের অবস্থা করুণ। এক জন কৃষকের তার উৎপাদিত ফসলের মূল্যের চেয়ে খরচ বেশি হওয়ায় তা দূরে সরে আসছে। এক জন দিনমজুর প্রতিদিন কাজ করেও তার সংসার চালাতে পারছে না। মাছচাষিরা মাছের খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন লোন বা সঞ্চিত অর্থের মাধ্যমে তা পরিশোধ করছেন। একজন সাধারণ চাকরিজীবী বাধ্য হচ্ছেন দুই-এক বেলা না খেয়ে থাকতে। বিপরীতভাবে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত লাভের আশায় বিভিন্ন পণ্য ও খাদ্য সংরক্ষণ করে রাখছেন। দ্রব্যমূল্য ছাড়াও রিজার্ভ-সংকট তীব্র হচ্ছে। নজিরবিহীন রিজার্ভ-সংকট আইএনও থেকে ঋণপ্রত্যাশা বাংলাদেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বিরূপ ভূমিকা রাখছে। উচ্চমূল্যে জ্বালানি তেল ক্রয়ের প্রভাবে প্রতিটি পর্যায়ের উৎপাদন খরচ বৃদ্ধি এবং সার ও কীটনাশকের সংকট ভোক্তাপর্যায়ে নেতিবাচক প্রভাব বৃদ্ধি করাসহ খাদ্যনিরাপত্তা শৃঙ্খলকে ব্যাহত করছে।

  • যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের হুঁশিয়ারি ট্রাম্পের

    যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের হুঁশিয়ারি ট্রাম্পের

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের সঙ্গে করা বাণিজ্য চুক্তি বাতিল বা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্য নীতিতে লন্ডনের অবস্থানের প্রতি অসন্তোষের জেরে এই মন্তব্য এসেছে বলে দ্য টেলিগ্রাফের  প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।  যুক্তরাজ্যের অর্থমন্ত্রী রেচেল রিভস মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ইরান নীতির তীব্র সমালোচনা করেন। রেচেল রিভস বলেন, কোনো স্পষ্ট “এক্সিট প্ল্যান” ছাড়া যুদ্ধ শুরু করা একটি বড়…

  • রেফারি ম্যাচ ডাকাতি করেছেন’ বলায় নিষিদ্ধ হতে পারেন রাফিনিয়া

    রেফারি ম্যাচ ডাকাতি করেছেন’ বলায় নিষিদ্ধ হতে পারেন রাফিনিয়া

    চোটের কারণে মাঠের বাইরে রাফিনিয়া। বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকাকে তাই উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে ক্লাবের ছিটকে পড়া দর্শক হিসেবে দেখতে হয়েছে।  চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হারলেও গতকাল রাতে ফিরতি লেগে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। কিন্তু দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে পিছিয়ে থাকায় বার্সার পথচলা থমকে গেছে। আতলেতিকো উঠে গেছে সেমিফাইনালে।…

  • হঠাৎ ইরান গেলেন পাকিস্তানের সেনাপ্রধান, নেপথ্যে কী?

    হঠাৎ ইরান গেলেন পাকিস্তানের সেনাপ্রধান, নেপথ্যে কী?

    ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ফের আলোচনা শুরু করার বিষয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে অংশ নিতে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। পাকিস্তানের একটি প্রতিনিধিদলের সঙ্গে বুধবার তিনি তেহরানে পৌঁছেছেন। ইরানের একাধিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ইরানে…

  • বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

    বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

    বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার ২০২৬ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম। ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে মুখবন্ধটি লিখেছেন টাইমের সিঙ্গাপুর ব্যুরো অফিসের সম্পাদক ও ভূ-রাজনীতি বিশেষজ্ঞ চার্লি ক্যাম্পবেল। তালিকাটি সাধারণত বিশ্বের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ও…

  • লোককবি ফকির মহব্বত শাহ

    লোককবি ফকির মহব্বত শাহ

    লোককবি ফকির মহব্বত শাহজামিল জাহাঙ্গীর🇧🇩♥️🇧🇩লোক গবেষক, কবি ও গীতিকার ফকির মহব্বত শাহ—যিনি মনু মহব্বত নামে কবিতা লিখতেন—বৃহত্তর নোয়াখালীর লোকসংস্কৃতি ও ঐতিহ্যের একনিষ্ঠ সাধক ছিলেন। ২০২৪ সালের ১২ এপ্রিল তিনি চিরকালের ঠিকানায় পাড়ি জমান। গতকাল ছিল তাঁর দ্বিতীয় প্রয়াণবার্ষিকী—এক নীরব স্মরণ, এক অপূর্ণ দায়ের প্রতিধ্বনি। জনতা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মজীবন শেষ করলেও তাঁর প্রকৃত…

  • চুক্তি হতে হতে ভাঙল, শেষ মুহূর্তে কী ঘটল যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে

    চুক্তি হতে হতে ভাঙল, শেষ মুহূর্তে কী ঘটল যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে

    ইসলামাবাদে দীর্ঘ আলোচনার পরও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চূড়ান্ত কোনো চুক্তি হয়নি, তবে কয়েকটি বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে তেহরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, দুই দেশের মধ্যে বেশ কিছু বিষয়ে সমঝোতা হয়েছে। তবে এখনো ২ থেকে ৩টি গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়ে গেছে। তিনি বলেন, ৪০ দিনের চাপিয়ে দেওয়া সংঘাতের পর এই আলোচনা…

  • বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে শঙ্কা

    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে শঙ্কা

     অন্তর্বর্তী সরকারের সময় জারি করা সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ এবং সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ রহিত করার সুপারিশ করেছে সংসদীয় বিশেষ কমিটি। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বাংলাদেশে বিচার বিভাগের কাঠামো ও স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। আইনজ্ঞদের আশঙ্কা, এর ফলে বিচার বিভাগ আবার আগের অবস্থায় ফিরে যাবে এবং…

  • পরিকল্পিত হামলায়   পীর শামিম রেজাকে  হত্যা, ভাঙচুর-দরবারে আগুন

    পরিকল্পিত হামলায় পীর শামিম রেজাকে হত্যা, ভাঙচুর-দরবারে আগুন

    পরিকল্পিত হামলায় পীর শামিম রেজাকে হত্যা, ভাঙচুর-দরবারে আগুন। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় নামক স্থানে গড়ে ওঠা কথিত এক পীরের আস্তানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আস্তানার প্রধান আব্দুর রহমান ওরফে শামিম (৬০) নিহত হয়েছেন। এসময় আরও ৩ জন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, শনিবার (১১ এপ্রিল) সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে…

  • মহান একুশে বইমেলায়  অংশ নিবে না ৩৫০ প্রকাশনী : বাংলা একাডেমীর ডি. জি’র পদত্যাগ চায়   ‘প্রকাশক ঐক্য’

    মহান একুশে বইমেলায় অংশ নিবে না ৩৫০ প্রকাশনী : বাংলা একাডেমীর ডি. জি’র পদত্যাগ চায় ‘প্রকাশক ঐক্য’

    মহান একুশে বইমেলায় অংশ নিবে না ৩৫০ প্রকাশনী। বাংলা একাডেমীর ডি. জি’র পদত্যাগ চায় ‘প্রকাশক ঐক্য’। বাংলা একাডেমীর চরম অব্যবস্থাপনা ও বৈষম্য অনেক বছর ধরে চলছে। নানাবিধ অনিয়ম ও অযোগ্যতার কারণে এই অচল অবস্থা। বাংলা ভাষার উন্নয়নের জন্য বাংলা একাডেমী প্রতিষ্ঠা হয়। বইমেলার মতো বাণিজ্যিক কর্মকাণ্ড নিয়ে চরম ব্যস্ত থাকে কর্মকর্তা ও কর্মচারীরা । ফলঃত…

  • জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই বিএনপি সরকারের প্রধান অগ্রাধিকার।  তারেক রহমান বলেন, শুরুতেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। হাজারো শহীদের প্রাণের বিনিময়ে আমরা দেশ এবং জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছি। তাঁবেদার মুক্ত বাংলাদেশে জনগণের ভোটে, জনগণের কাছে জবাবদিহিমূলক একটি নতুন সরকার…

  • আফরোজা খানম রিতার বিপুল বিজয়ের  কারণ সততা, সক্রিয়তা ও পিতার উত্তরাধিকার

    আফরোজা খানম রিতার বিপুল বিজয়ের কারণ সততা, সক্রিয়তা ও পিতার উত্তরাধিকার

    আফরোজা খানম রিতার বিপুল বিজয়ের কারণ সততা, সক্রিয়তা ও পিতার উত্তরাধিকার । জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী আফরোজা খানম রিতা। এই বিপুল ভোটে জয়ী হওয়ার নেপথ্যে কয়েকটি বিষয়টি নিয়ামক হিসেবে কাজ করেছে। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা নির্বাচনের…

  • তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

    তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।  আজ শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানানো হয়। ফেসবুক পোস্টে বলা হয়, ‘একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক…