ভিডিওর ব্যাপারে ইউপি সদস্যের কাছে জানতে চাইলে তিনি বলেন- এই চাল উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক হুমায়ুন কবিরের। তিনি আমার এখানে এসে প্যাকেট করেছেন।
উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মো. হুমায়ুন কবির বলেন, আমার কোনো চাল নেই এটা সম্পূর্ণ মিথ্যা এ চাল মজিবর খন্দকারের নিজের হতে পারে।













