এরই মধ্যে দেশটির বিভিন্ন ভয়াবহ চিত্র বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে উঠে এসেছে। আজ বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আফগানরা তাদের ক্ষুধার্ত শিশুদের ওষুধ খাইয়ে ঘুম পাড়াচ্ছেন। এছাড়া অনেকেই বেঁচে থাকার জন্য বিভিন্ন অঙ্গ, এমনকি তাদের কন্যাদেরকেও বিক্রি করছেন।
আব্দুল ওয়াহাব বলেন, ক্ষুধার জ্বালায় আমাদের শিশুরা কান্না করেই যাচ্ছে এবং তারা ঘুমাচ্ছে না। আমাদের কোনো খাবার নেই। তাই আমরা বাধ্য হয়ে ফার্মেসিতে যাচ্ছি, ট্যাবলেট নিচ্ছি এবং শিশুদের খাওয়াচ্ছি। যেন তারা ঘুমিয়ে পড়ে।
আব্দুল ওয়াহাব দেশটির তৃতীয় বৃহত্তম শহর হেরাতে যেখানে হাজার হাজার মাটির ঘরের বসতি সেখানেই বাস করেন। প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধে ঘরছাড়া লোকদেরই এখানে বসবাস।













