ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসের অনন্য সাধারণ নির্বাচন হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
ভোটগ্রহণ শেষে বৃহস্পতিবার বিকালে সংবাদ সম্মেলনে এ কথা বলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারাদেশে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী মানুষ নির্বাচনকে উপভোগ করেছে।
এই নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়েছে বাংলাদেশেও একটি সুষ্ঠু-শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান সম্ভব।
এই জামায়াত নেতা বলেন, আমরা মনে করি- এই নির্বাচনে সবার আন্তরিকতা ছিল। সবাই চেষ্টা করেছে। এই চেষ্টার ফসল হিসেবে বাংলাদেশের ইতিহাসে এটি একটি অনন্য সাধারণ নির্বাচন হয়েছে।













