ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরে সিঁথিতে লাল সিঁদুর ও কপালে লাল টিপ দিয়ে নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোট দিয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের নারীরা।
বৃহস্পতিবার সকাল থেকে দিনভর সংখ্যালঘু হিন্দু ও আদিবাসী সম্প্রদায়ের নারীরা কপালে লাল টিপ ও সিঁথিতে সিঁদুর দিয়ে বিভিন্ন ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেন।
৯৫ বছর বয়সী সংখ্যালঘু বৃদ্ধা দীপালী কুণ্ডু ভোট দিয়ে নিজের আনন্দ প্রকাশ করেন। শহরের পাহাড়পুর মহল্লার মরহুম স্বপন কুমার দেবের স্ত্রী দীপালী কুণ্ডু সাংবাদিকদের দেখে বলেন, বাবারা, অনেক দিন পর ভোট দিলাম।













