ট্রাম্প যুদ্ধের গতিপথ পাল্টে দিয়েছেন, ইরান কিভাবে জবাব দেবে

প্রতিবেদক:-

ডেইলি বাংলা বাজার

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন সকালে তার কার্যালয়ে ভাষণ মঞ্চে দাঁড়ান, তখন তিনি প্রথমে দেশের জনগণকে তার যুদ্ধের সর্বশেষ নাটকীয় পরিবর্তনের খবর জানানোর জন্য হিব্রুতে ভাষণ দেননি। এর পরিবর্তে তিনি ইংরেজিতে কথা বলেছেন। ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন বোমা হামলার পর তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি প্রশংসা করে তাকে উদ্দেশ করেই কথা বলেছেন।

যদি নেতানিয়াহুর কথার সুরে বিজয় থাকে এবং তিনি হাসি চেপে না রাখেন, তাহলে সেটায় অবাক হওয়ার কিছু নেই।তিনি তার রাজনৈতিক জীবনের বেশির ভাগ সময় ক্রমাগত সেটাই বলে গেছেন, যেটা তিনি বিশ্বাস করতেন—ইরান ইসরায়েলের জন্য হুমকি। নেতানিয়াহু গত ১৫ বছরের বেশির ভাগ সময় তার মার্কিন মিত্রদের বোঝানোর চেষ্টা করেছেন, কেবল সামরিক পদক্ষেপ (এবং কেবল মার্কিন যুদ্ধাস্ত্র) ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি ধ্বংস করতে পারে।

‘ইতিহাস বদলে দেবে’—এমন সাহসী সিদ্ধান্তের জন্য ট্রাম্পকে অভিনন্দন জানানোর পাশাপাশি নেতানিয়াহু নিজেকেও এমন একজন মার্কিন প্রেসিডেন্টের মন পরিবর্তনের জন্য অভিনন্দন জানাতে পারেন, যিনি বিদেশে সামরিক অভিযানের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছেন এবং যার সমর্থকরা ইসরায়েলের ইরান যুদ্ধে যোগদানের তীব্র বিরোধিতা করেছেন।

এটাও মনে রাখা উচিত, ট্রাম্পের নিজস্ব গোয়েন্দা সংস্থাগুলো ইরান কত দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করতে পারে সে সম্পর্কে ইসরায়েলের মূল্যায়ন প্রকাশ করেনি।এমনকি তারা তা করার সিদ্ধান্ত নিয়েছে কি না, সেটাও জানায়নি।

আরো পড়ুন

মার্কিন হামলার পর ইরানে শান্তি ফেরানোর আহ্বান বিশ্বনেতাদের

মার্কিন হামলার পর ইরানে শান্তি ফেরানোর আহ্বান বিশ্বনেতাদের

 

মাত্র ১০ দিন আগে শুরু হওয়া এই সংঘাতের পুরো সময় ইসরায়েলের সরকার ও সামরিক বাহিনী জোর দিয়ে বলেছে, ইরানের হুমকি মোকাবেলা করার সক্ষমতা ইসরায়েলের আছে। কিন্তু এটা কোনো গোপন বিষয় ছিল না যে শুধু যুক্তরাষ্ট্রের কাছেই এমন ভারী অস্ত্র আছে, যেটা ইরানের, বিশেষ করে পাহাড়ের গভীরে নির্মিত ফারদোর মতো সবচেয়ে শক্তিশালী মাত্রায় সুরক্ষিত পারমাণবিক স্থাপনায় ক্ষতি করতে সক্ষম।

যদি গত রাতে বোমা হামলার শিকার পারমাণবিক স্থাপনাগুলো এখন সত্যিই ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে, তাহলে ইসরায়েলের প্রধানমন্ত্রী তার যুদ্ধের মূল লক্ষ্য অর্জিত হয়েছে বলে ঘোষণা করতে সক্ষম হবেন এবং সম্ভবত এই সংঘাতকেও একটা শেষের দিকে নিয়ে আসতে পারবেন।

অন্যদিকে ইরান বলছে, তারা ইতিমধ্যেই তার পারমাণবিক উপকরণ সরিয়ে নিয়েছে। কিন্তু গত রাতের বোমা হামলা না হলেও ইসরায়েলের বিমানবাহিনী বছরের পর বছর ধরে যে লক্ষ্যবস্তুর তালিকা তৈরি করেছে সেটা ধরে নিজের মতো করেই কাজ চালিয়ে যেত। ইরানের সামরিক বাহিনী, তার কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী, সরকারি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনাগুলোর যেসব স্থানে ইসরায়েলের বোমা পৌঁছতে পারে, সেগুলোর ক্ষয়ক্ষতি চলতে থাকত।

তবে নেতানিয়াহু হয়তো এমন কোনো পরিষ্কার ধারণা নাও দিতে পারেন, যেখানে ইসরায়েল বলতে পারে, পারমাণবিক হুমকি নিশ্চিতভাবে নিরসন করা হয়েছে। সম্ভবত ইরানে কেবল শাসনব্যবস্থার পরিবর্তনই সেই মুহূর্তটি এনে দিতে পারে।

এদিকে মার্কিন বি২ বোমারু বিমান নিঃসন্দেহে যুদ্ধের গতিপথ বদলে দিয়েছে। সংঘাত আরো তীব্র হবে কি না, তা নির্ভর করবে ইরান ও তার মিত্ররা কিভাবে জবাব দেয় তার ওপর। গত সপ্তাহে ইরানের সর্বোচ্চ নেতা প্রতিশ্রুতি দিয়েছিলেন, যুদ্ধে জড়ালে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা আঘাত হানা হবে। আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ‘মার্কিনদের জানা উচিত যে যুক্তরাষ্ট্রের যেকোনো সামরিক হস্তক্ষেপ নিঃসন্দেহে তার অপূরণীয় ক্ষতির কারণ হবে।’

আরো পড়ুন

মধ্যপ্রাচ্যে সংঘাতে যুক্তরাষ্ট্রকে জড়িয়ে বড় জুয়া খেলছেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যে সংঘাতে যুক্তরাষ্ট্রকে জড়িয়ে বড় জুয়া খেলছেন ট্রাম্প

 

ইরানের ঘনিষ্ঠ মিত্র ইয়েমেনের হুতি গোষ্ঠী শনিবারই হুমকি দিয়েছিল, যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়ে পড়লে লোহিত সাগরের মধ্য দিয়ে যাতায়াতকারী মার্কিন জাহাজগুলোতে আক্রমণ করা হবে। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মী, ব্যবসা ও নাগরিকরা এখন সম্ভাব্য লক্ষ্যবস্তু। ইরান যদি ইচ্ছা করে, তাহলে বিভিন্ন উপায়ে পাল্টা হামলা করতে পারে। যেমন উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ বা ঘাঁটিতে আক্রমণ করা এবং উপসাগর থেকে তেলের প্রবাহ ব্যাহত করা ও পেট্রলের দামকে উঠতে দেওয়া।

যুক্তরাষ্ট্র ইঙ্গিত দিয়েছে, আপাতত তাদের সামরিক পদক্ষেপ শেষ এবং তেহরানের সরকার পতনে তাদের কোনো আগ্রহ নেই। এটি ইরানকে তার প্রতিক্রিয়া সীমিত করতে উৎসাহিত করতে পারে, সম্ভবত মার্কিন লক্ষ্যবস্তুতে এমনভাবে আক্রমণ করতে পারে যাতে বেশি হতাহতের ঘটনা না ঘটে, অথবা একই কাজ করার জন্য আঞ্চলিক সহযোগীদের ব্যবহার করতে পারে।

২০২০ সালে ট্রাম্প ইরানের বিপ্লবী গার্ড নেতা কাসেম সোলাইমানিকে হত্যার নির্দেশ দেওয়ার পর ইরান এই পথ বেছে নিয়েছিল। শনিবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ইরানের প্রতি যেকোনো পাল্টা হামলার মোকাবেলায় তীব্র শক্তি প্রয়োগে তার নিজের যে হুমকি সেটার পুনরাবৃত্তি করেন। রবিবার সকালে সমগ্র মধ্যপ্রাচ্য নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে, এটি কি এই সংঘাতের সমাপ্তির সূচনা, নাকি যুদ্ধের আরো মারাত্মক প্রাণঘাতী পর্যায়ের শুরু?

  • যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের হুঁশিয়ারি ট্রাম্পের

    যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের হুঁশিয়ারি ট্রাম্পের

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের সঙ্গে করা বাণিজ্য চুক্তি বাতিল বা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্য নীতিতে লন্ডনের অবস্থানের প্রতি অসন্তোষের জেরে এই মন্তব্য এসেছে বলে দ্য টেলিগ্রাফের  প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।  যুক্তরাজ্যের অর্থমন্ত্রী রেচেল রিভস মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ইরান নীতির তীব্র সমালোচনা করেন। রেচেল রিভস বলেন, কোনো স্পষ্ট “এক্সিট প্ল্যান” ছাড়া যুদ্ধ শুরু করা একটি বড়…

  • রেফারি ম্যাচ ডাকাতি করেছেন’ বলায় নিষিদ্ধ হতে পারেন রাফিনিয়া

    রেফারি ম্যাচ ডাকাতি করেছেন’ বলায় নিষিদ্ধ হতে পারেন রাফিনিয়া

    চোটের কারণে মাঠের বাইরে রাফিনিয়া। বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকাকে তাই উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে ক্লাবের ছিটকে পড়া দর্শক হিসেবে দেখতে হয়েছে।  চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হারলেও গতকাল রাতে ফিরতি লেগে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। কিন্তু দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে পিছিয়ে থাকায় বার্সার পথচলা থমকে গেছে। আতলেতিকো উঠে গেছে সেমিফাইনালে।…

  • হঠাৎ ইরান গেলেন পাকিস্তানের সেনাপ্রধান, নেপথ্যে কী?

    হঠাৎ ইরান গেলেন পাকিস্তানের সেনাপ্রধান, নেপথ্যে কী?

    ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ফের আলোচনা শুরু করার বিষয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে অংশ নিতে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। পাকিস্তানের একটি প্রতিনিধিদলের সঙ্গে বুধবার তিনি তেহরানে পৌঁছেছেন। ইরানের একাধিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ইরানে…

  • বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

    বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

    বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার ২০২৬ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম। ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে মুখবন্ধটি লিখেছেন টাইমের সিঙ্গাপুর ব্যুরো অফিসের সম্পাদক ও ভূ-রাজনীতি বিশেষজ্ঞ চার্লি ক্যাম্পবেল। তালিকাটি সাধারণত বিশ্বের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ও…

  • লোককবি ফকির মহব্বত শাহ

    লোককবি ফকির মহব্বত শাহ

    লোককবি ফকির মহব্বত শাহজামিল জাহাঙ্গীর🇧🇩♥️🇧🇩লোক গবেষক, কবি ও গীতিকার ফকির মহব্বত শাহ—যিনি মনু মহব্বত নামে কবিতা লিখতেন—বৃহত্তর নোয়াখালীর লোকসংস্কৃতি ও ঐতিহ্যের একনিষ্ঠ সাধক ছিলেন। ২০২৪ সালের ১২ এপ্রিল তিনি চিরকালের ঠিকানায় পাড়ি জমান। গতকাল ছিল তাঁর দ্বিতীয় প্রয়াণবার্ষিকী—এক নীরব স্মরণ, এক অপূর্ণ দায়ের প্রতিধ্বনি। জনতা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মজীবন শেষ করলেও তাঁর প্রকৃত…

  • চুক্তি হতে হতে ভাঙল, শেষ মুহূর্তে কী ঘটল যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে

    চুক্তি হতে হতে ভাঙল, শেষ মুহূর্তে কী ঘটল যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে

    ইসলামাবাদে দীর্ঘ আলোচনার পরও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চূড়ান্ত কোনো চুক্তি হয়নি, তবে কয়েকটি বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে তেহরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, দুই দেশের মধ্যে বেশ কিছু বিষয়ে সমঝোতা হয়েছে। তবে এখনো ২ থেকে ৩টি গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়ে গেছে। তিনি বলেন, ৪০ দিনের চাপিয়ে দেওয়া সংঘাতের পর এই আলোচনা…

  • বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে শঙ্কা

    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে শঙ্কা

     অন্তর্বর্তী সরকারের সময় জারি করা সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ এবং সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ রহিত করার সুপারিশ করেছে সংসদীয় বিশেষ কমিটি। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বাংলাদেশে বিচার বিভাগের কাঠামো ও স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। আইনজ্ঞদের আশঙ্কা, এর ফলে বিচার বিভাগ আবার আগের অবস্থায় ফিরে যাবে এবং…

  • পরিকল্পিত হামলায়   পীর শামিম রেজাকে  হত্যা, ভাঙচুর-দরবারে আগুন

    পরিকল্পিত হামলায় পীর শামিম রেজাকে হত্যা, ভাঙচুর-দরবারে আগুন

    পরিকল্পিত হামলায় পীর শামিম রেজাকে হত্যা, ভাঙচুর-দরবারে আগুন। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় নামক স্থানে গড়ে ওঠা কথিত এক পীরের আস্তানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আস্তানার প্রধান আব্দুর রহমান ওরফে শামিম (৬০) নিহত হয়েছেন। এসময় আরও ৩ জন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, শনিবার (১১ এপ্রিল) সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে…

  • মহান একুশে বইমেলায়  অংশ নিবে না ৩৫০ প্রকাশনী : বাংলা একাডেমীর ডি. জি’র পদত্যাগ চায়   ‘প্রকাশক ঐক্য’

    মহান একুশে বইমেলায় অংশ নিবে না ৩৫০ প্রকাশনী : বাংলা একাডেমীর ডি. জি’র পদত্যাগ চায় ‘প্রকাশক ঐক্য’

    মহান একুশে বইমেলায় অংশ নিবে না ৩৫০ প্রকাশনী। বাংলা একাডেমীর ডি. জি’র পদত্যাগ চায় ‘প্রকাশক ঐক্য’। বাংলা একাডেমীর চরম অব্যবস্থাপনা ও বৈষম্য অনেক বছর ধরে চলছে। নানাবিধ অনিয়ম ও অযোগ্যতার কারণে এই অচল অবস্থা। বাংলা ভাষার উন্নয়নের জন্য বাংলা একাডেমী প্রতিষ্ঠা হয়। বইমেলার মতো বাণিজ্যিক কর্মকাণ্ড নিয়ে চরম ব্যস্ত থাকে কর্মকর্তা ও কর্মচারীরা । ফলঃত…

  • জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই বিএনপি সরকারের প্রধান অগ্রাধিকার।  তারেক রহমান বলেন, শুরুতেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। হাজারো শহীদের প্রাণের বিনিময়ে আমরা দেশ এবং জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছি। তাঁবেদার মুক্ত বাংলাদেশে জনগণের ভোটে, জনগণের কাছে জবাবদিহিমূলক একটি নতুন সরকার…

  • আফরোজা খানম রিতার বিপুল বিজয়ের  কারণ সততা, সক্রিয়তা ও পিতার উত্তরাধিকার

    আফরোজা খানম রিতার বিপুল বিজয়ের কারণ সততা, সক্রিয়তা ও পিতার উত্তরাধিকার

    আফরোজা খানম রিতার বিপুল বিজয়ের কারণ সততা, সক্রিয়তা ও পিতার উত্তরাধিকার । জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী আফরোজা খানম রিতা। এই বিপুল ভোটে জয়ী হওয়ার নেপথ্যে কয়েকটি বিষয়টি নিয়ামক হিসেবে কাজ করেছে। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা নির্বাচনের…

  • তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

    তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।  আজ শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানানো হয়। ফেসবুক পোস্টে বলা হয়, ‘একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক…