অনলাইন ডেস্ক
মার্কিন যুক্তরাষ্ট্র একযোগে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। শনিবার রাতে ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর এ হামলা চালায় মার্কিন বাহিনী।
মার্কিন প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ফোরদোতে ছয়টি বি-২ স্টেলথ বোমারু বিমান অভিযান চালায়। প্রতিটি বিমান থেকে দুটি করে মোট ১২ টি ‘বাংকার বাস্টার’ বোমা নিক্ষেপ করা হয়।













