প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময়

প্রতিবেদক:-

ডেইলি বাংলা বাজার

সংস্কার শেষে ‘যৌক্তিক’ সময়ে নির্বাচন দাবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে মতবিনিময়কালে প্রয়োজনীয় সংস্কার করে ‘যৌক্তিক’ সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে বেশির ভাগ রাজনৈতিক দল। একই সঙ্গে নির্বাচনব্যবস্থা, নির্বাচন কমিশন, পুলিশ, প্রশাসন, বিচার বিভাগসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সংস্কারে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে।

দলগুলো মনে করে, এই সংস্কারগুলো একটি গ্রহণযোগ্য নির্বাচন, গণতন্ত্র নিশ্চিত করবে এবং ভবিষ্যতে যাতে স্বৈরাচার সৃষ্টি না হয়, এতে ভূমিকা রাখবে।

গতকাল শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকেল ৩টা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের ধারাবাহিক মতবিনিময়সভায় এসব কথা বলেন দলগুলোর নেতারা।বৈঠকে দলগুলো লিখিত দাবি ও প্রস্তাব দিয়েছে। এ সময় ইসলামিক দলগুলো আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার আহবানও জানায়।

রাজনৈতিক দলগুলোর দাবির পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানান, সরকারের আপাতত প্রধান দায়িত্ব দুটি। প্রথমত, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা এবং দ্বিতীয়ত, প্রয়োজনীয় সংস্কারকাজ শেষ করে একটি ভয়ভীতিহীন পরিবেশ তৈরি করে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা।

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টাও এ বিষয়ে একমত পোষণ করেছেন যে প্রয়োজনীয় সংস্কারের পর বিলম্ব না করে নির্বাচনে যেতেই তাঁরা আগ্রহী। সেই ধরনের প্রস্তুতি ও আয়োজন তাঁরা করছেন।’

ছয়টি ইসলামী দল হচ্ছে খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, হেফাজতে ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম।

এরপর উপদেষ্টা বৈঠক করেন চরমোনাই পীর মাওলানা সৈয়দ রেজাউল করীমের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে। এরপর অলি আহমদের নেতৃত্বে লিবারেল ডেমোক্রেটিক পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দলীয় জোট, ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম, শরীফ নুরুল আম্বিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাসদ ও জাতীয় পার্টির সঙ্গে বৈঠক হয় প্রধান উপদেষ্টার। এসব বৈঠকে প্রতিটি দল তাদের দলীয় প্যাডে নির্বাচন, রাষ্ট্রীয় সংস্কারসহ বিভিন্ন প্রস্তাব ও দাবি লিখিতভাবে প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করে।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান, ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হাসান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম উপস্থিত ছিলেন।

পঞ্চদশ সংশোধনী বাতিল চায় জাপা 

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, ‘এ দেশ বা জাতির এমন কিছু বিষয় আছে প্রশাসনে, বিচার বিভাগে ও সংবিধানে, যা সংস্কার প্রয়োজন। নির্বাচিত সরকার এই সংস্কারগুলো সাধারণত করে না। যেমন—সংবিধানের পঞ্চদশ সংশোধন বাতিল করা হয়, তা আমরা উল্লেখ করেছি। বিচার বিভাগ সংস্কার করা, সেটিও আমরা বলেছি। তারপর পার্লামেন্ট, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনার কথা বলেছি। একই ব্যক্তি যাতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী না হন এবং কেউ যাতে দুই বারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারেন, তা তুলে ধরেছি।’

তিনি বলেন, ‘এই মুহূর্তে দ্রব্যমূল্যটা যাতে ক্রয়ক্ষমতার মধ্যে থাকে, আইন-শৃঙ্খলা পরিস্থিতির যাতে আরো উন্নতি হয়, বিশেষ করে পুলিশ বাহিনীকে আরো সক্রিয় করা হয়—এসব বিষয় আমাদের চেয়ারম্যান আলাপ করেছেন।’

দুর্গাপূজায় সবাইকে সতর্ক থাকার আহবান

বৈঠকে ইসলামী দলগুলো দুর্গাপূজা উপলক্ষে মন্দির, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নেতাদের কাছে এ বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। ইসলামী দলগুলোর নেতারা বৈঠকের পর বিষয়টি গণমাধ্যমের সাংবাদিকদের কাছেও তুলে ধরেন।

চরমোনাই পীর সৈয়দ রেজাউল করীম বলেন, ‘আমরা সুন্দরভাবে যোগ্যদের দিয়ে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ঢেলে সাজানোর ব্যাপারে আমরা পরামর্শ দিয়েছি। আমরা বলেছি, এই সব জায়গায় একটা স্বচ্ছ পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত নির্বাচন দেওয়া হলে তখন আবার আগের সেই পরিবেশের ক্ষেত্র তৈরি হতে পারে। সে জন্য আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি, পরিবেশ তৈরি করতে হবে আগে।’

চরমোনাই পীর বলেন, ‘আমাদের ৫৩ বছরের বাংলাদেশে যে নির্বাচনী ব্যবস্থা আছে, সেখানে কালো টাকার দৌরাত্ম্য ও দলীয়করণ হয় পেশিশক্তির মাধ্যমে, আসলে মূলত যারা নাকি যোগ্য, যাদের দেশের প্রতি প্রেম রয়েছে, এই ধরনের ব্যক্তি দেশ পরিচালনার দায়িত্ব পায় না।’

ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বর্তমান সংবিধান বাতিল করে একটি সাংবিধানিক কমিশন গঠন করে নতুন ‘সংবিধানের’ খসড়া তৈরি এবং জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করাসহ ১৩ দফা প্রস্তাব দেওয়া হয়েছে। এ ছাড়া তারা গ্রহণযোগ্য্য তদন্ত কমিশন, স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠন করে জুলাই গণহত্যার বিচার, মানবাধিকার লঙ্ঘনকারী হিসেবে ব্যক্তি ও সংগঠন দোষী সাব্যস্ত হলে তাদের রাজনীতি ও নির্বাচন থেকে নিষিদ্ধ করার দাবি রয়েছে তাতে।

ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তি পুনর্মূল্যায়নের দাবি

খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক আহমেদ আবদুল কাদের বলেন, ‘ভারতের সঙ্গে শেখ হাসিনা যেসব চুক্তি করেছেন, সেগুলো পুনর্মূল্যায়ন করে যেগুলো দেশবিরোধী চুক্তি সেগুলো বাতিল করার কথা আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি। একই সঙ্গে আলেমসমাজ, হেফাজতে ইসলামের নেতাকর্মীসহ বিরোধী দলগুলোর যে মামলা শেখ হাসিনার সরকার দিয়েছে, সেগুলো আগামী এক মাসের মধ্যে প্রত্যাহারের একটা টাইমফ্রেমের কথা আমরা বলেছি।’

খেলাফত মজলিসের পক্ষ থেকে আশুসংস্কারের সাত দফা প্রস্তাব দেওয়া হয়। এগুলোর মধ্যে সরকারব্যবস্থার কাঠামোগত সংস্কার, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনা, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দুই মেয়াদের বেশি না থাকা এবং কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর দলীয় প্রধান পদে না থাকা, নির্বাচন কমিশন, স্থানীয় সরকার, প্রশাসনিক, আর্থিক, শিক্ষাব্যবস্থা, কালো কানুনসহ আইনি সংস্কারের প্রস্তাব করেছে ইসলামী দলগুলোর পক্ষ থেকে খেলাফত মজলিস।

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি দুইবারের বেশি সময় যাতে না থাকেন, সেই প্রস্তাব তাঁরা দিয়েছেন।

মাওলানা মামুনুল হক বলেন, ‘হেফাজতে ইসলামের তিন শতাধিক মামলা আমরা প্রত্যাহারের দাবি জানিয়েছি। ২০১৩, ২০১৬ ও ২০২১ সালের বহু মামলা ও হতাহত রয়েছে। তাদের অনেকের সন্ধানও আমাদের কাছে নেই। আমরা সেই ব্যাপারেও সহযোগিতা চেয়েছি, যেন আমাদের সব শহীদ ও নিখোঁজ মানুষকে নিয়ে একটি সুন্দর প্রতিবেদন আমাদের কাছে আসতে পারে। সব হত্যাকাণ্ডের বিচার বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুততম সময়ের মধ্যে করার প্রস্তাবও আমরা দিয়েছি।’ 

তিনি বলেন, ‘সংবিধানে আল্লাহর ওপর অবিচল আস্থা ও বিশ্বাসের যে ধারাটি ছিল সেটা বাতিল করেছে, সেটা যেন পুনর্বহাল করা হয়। সংবিধানে এ জন্য সংশোধনী আনার প্রস্তাব করেছি। দেশে নীতিমালা ও আইন প্রণয়নের ক্ষেত্রে ইসলামবিরোধী নীতি বা আইন যেন না হয়, সে বিষয়ে আমরা দাবি জানিয়েছি প্রধান উপদেষ্টার কাছে।’

  • যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের হুঁশিয়ারি ট্রাম্পের

    যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের হুঁশিয়ারি ট্রাম্পের

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের সঙ্গে করা বাণিজ্য চুক্তি বাতিল বা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্য নীতিতে লন্ডনের অবস্থানের প্রতি অসন্তোষের জেরে এই মন্তব্য এসেছে বলে দ্য টেলিগ্রাফের  প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।  যুক্তরাজ্যের অর্থমন্ত্রী রেচেল রিভস মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ইরান নীতির তীব্র সমালোচনা করেন। রেচেল রিভস বলেন, কোনো স্পষ্ট “এক্সিট প্ল্যান” ছাড়া যুদ্ধ শুরু করা একটি বড়…

  • রেফারি ম্যাচ ডাকাতি করেছেন’ বলায় নিষিদ্ধ হতে পারেন রাফিনিয়া

    রেফারি ম্যাচ ডাকাতি করেছেন’ বলায় নিষিদ্ধ হতে পারেন রাফিনিয়া

    চোটের কারণে মাঠের বাইরে রাফিনিয়া। বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকাকে তাই উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে ক্লাবের ছিটকে পড়া দর্শক হিসেবে দেখতে হয়েছে।  চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হারলেও গতকাল রাতে ফিরতি লেগে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। কিন্তু দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে পিছিয়ে থাকায় বার্সার পথচলা থমকে গেছে। আতলেতিকো উঠে গেছে সেমিফাইনালে।…

  • হঠাৎ ইরান গেলেন পাকিস্তানের সেনাপ্রধান, নেপথ্যে কী?

    হঠাৎ ইরান গেলেন পাকিস্তানের সেনাপ্রধান, নেপথ্যে কী?

    ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ফের আলোচনা শুরু করার বিষয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে অংশ নিতে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। পাকিস্তানের একটি প্রতিনিধিদলের সঙ্গে বুধবার তিনি তেহরানে পৌঁছেছেন। ইরানের একাধিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ইরানে…

  • বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

    বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

    বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার ২০২৬ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম। ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে মুখবন্ধটি লিখেছেন টাইমের সিঙ্গাপুর ব্যুরো অফিসের সম্পাদক ও ভূ-রাজনীতি বিশেষজ্ঞ চার্লি ক্যাম্পবেল। তালিকাটি সাধারণত বিশ্বের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ও…

  • লোককবি ফকির মহব্বত শাহ

    লোককবি ফকির মহব্বত শাহ

    লোককবি ফকির মহব্বত শাহজামিল জাহাঙ্গীর🇧🇩♥️🇧🇩লোক গবেষক, কবি ও গীতিকার ফকির মহব্বত শাহ—যিনি মনু মহব্বত নামে কবিতা লিখতেন—বৃহত্তর নোয়াখালীর লোকসংস্কৃতি ও ঐতিহ্যের একনিষ্ঠ সাধক ছিলেন। ২০২৪ সালের ১২ এপ্রিল তিনি চিরকালের ঠিকানায় পাড়ি জমান। গতকাল ছিল তাঁর দ্বিতীয় প্রয়াণবার্ষিকী—এক নীরব স্মরণ, এক অপূর্ণ দায়ের প্রতিধ্বনি। জনতা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মজীবন শেষ করলেও তাঁর প্রকৃত…

  • চুক্তি হতে হতে ভাঙল, শেষ মুহূর্তে কী ঘটল যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে

    চুক্তি হতে হতে ভাঙল, শেষ মুহূর্তে কী ঘটল যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে

    ইসলামাবাদে দীর্ঘ আলোচনার পরও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চূড়ান্ত কোনো চুক্তি হয়নি, তবে কয়েকটি বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে তেহরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, দুই দেশের মধ্যে বেশ কিছু বিষয়ে সমঝোতা হয়েছে। তবে এখনো ২ থেকে ৩টি গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়ে গেছে। তিনি বলেন, ৪০ দিনের চাপিয়ে দেওয়া সংঘাতের পর এই আলোচনা…

  • বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে শঙ্কা

    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে শঙ্কা

     অন্তর্বর্তী সরকারের সময় জারি করা সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ এবং সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ রহিত করার সুপারিশ করেছে সংসদীয় বিশেষ কমিটি। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বাংলাদেশে বিচার বিভাগের কাঠামো ও স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। আইনজ্ঞদের আশঙ্কা, এর ফলে বিচার বিভাগ আবার আগের অবস্থায় ফিরে যাবে এবং…

  • পরিকল্পিত হামলায়   পীর শামিম রেজাকে  হত্যা, ভাঙচুর-দরবারে আগুন

    পরিকল্পিত হামলায় পীর শামিম রেজাকে হত্যা, ভাঙচুর-দরবারে আগুন

    পরিকল্পিত হামলায় পীর শামিম রেজাকে হত্যা, ভাঙচুর-দরবারে আগুন। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় নামক স্থানে গড়ে ওঠা কথিত এক পীরের আস্তানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আস্তানার প্রধান আব্দুর রহমান ওরফে শামিম (৬০) নিহত হয়েছেন। এসময় আরও ৩ জন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, শনিবার (১১ এপ্রিল) সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে…

  • মহান একুশে বইমেলায়  অংশ নিবে না ৩৫০ প্রকাশনী : বাংলা একাডেমীর ডি. জি’র পদত্যাগ চায়   ‘প্রকাশক ঐক্য’

    মহান একুশে বইমেলায় অংশ নিবে না ৩৫০ প্রকাশনী : বাংলা একাডেমীর ডি. জি’র পদত্যাগ চায় ‘প্রকাশক ঐক্য’

    মহান একুশে বইমেলায় অংশ নিবে না ৩৫০ প্রকাশনী। বাংলা একাডেমীর ডি. জি’র পদত্যাগ চায় ‘প্রকাশক ঐক্য’। বাংলা একাডেমীর চরম অব্যবস্থাপনা ও বৈষম্য অনেক বছর ধরে চলছে। নানাবিধ অনিয়ম ও অযোগ্যতার কারণে এই অচল অবস্থা। বাংলা ভাষার উন্নয়নের জন্য বাংলা একাডেমী প্রতিষ্ঠা হয়। বইমেলার মতো বাণিজ্যিক কর্মকাণ্ড নিয়ে চরম ব্যস্ত থাকে কর্মকর্তা ও কর্মচারীরা । ফলঃত…

  • জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই বিএনপি সরকারের প্রধান অগ্রাধিকার।  তারেক রহমান বলেন, শুরুতেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। হাজারো শহীদের প্রাণের বিনিময়ে আমরা দেশ এবং জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছি। তাঁবেদার মুক্ত বাংলাদেশে জনগণের ভোটে, জনগণের কাছে জবাবদিহিমূলক একটি নতুন সরকার…

  • আফরোজা খানম রিতার বিপুল বিজয়ের  কারণ সততা, সক্রিয়তা ও পিতার উত্তরাধিকার

    আফরোজা খানম রিতার বিপুল বিজয়ের কারণ সততা, সক্রিয়তা ও পিতার উত্তরাধিকার

    আফরোজা খানম রিতার বিপুল বিজয়ের কারণ সততা, সক্রিয়তা ও পিতার উত্তরাধিকার । জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী আফরোজা খানম রিতা। এই বিপুল ভোটে জয়ী হওয়ার নেপথ্যে কয়েকটি বিষয়টি নিয়ামক হিসেবে কাজ করেছে। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা নির্বাচনের…

  • তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

    তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।  আজ শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানানো হয়। ফেসবুক পোস্টে বলা হয়, ‘একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক…