বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) গত ১২ বছরে বিসিএসসহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছে। এ অভিযোগের ভিত্তিতে সাঁড়াশি অভিযান পরিচালনা করে সিআইডি। প্রশ্নফাঁসের জড়িত অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়। এবার তাদের কাছ থেকে উঠে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য।

সিআইডি জানায়, চক্রের সদস্যদের হোয়াটসঅ্যাপ কথোপকথন থেকে প্রশ্ন ফাঁস সম্পর্কে বেশ কিছু তথ্য মিলেছে। এ ছাড়া মিলেছে বেশ কিছু ডিজিটাল আলামত। তাদের কাছ থেকে দুটি বিসিএস পরীক্ষার শত শত প্রবেশপত্রের ফটোকপি পাওয়া গেছে। তবে কোন দুটি বিসিএস পরীক্ষার প্রবেশপত্র এ বিষয়ে কিছু জানায়নি সিআইডি।