উপমহাদেশীয় উচ্চচাপবলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। ফলে অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। শীতের বাতাসও বইবে সারাদেশে। এমন আবহাওয়া আগামী দুই থেকে তিন দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে। শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ায় সামান্য পরিবর্তন হতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, শনিবার সকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে কুয়াশা ও তীব্র ঠাণ্ডা অনুভূত হয়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
দেশের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ দশমিক ৬ ডিগ্রি রেকর্ড করা হয়েছে টেকনাফে।













