ব্যাটিং ধসে বিব্রতকর রেকর্ড গড়ল দক্ষিণ আফ্রিকা। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বনিম্ন দলীয় স্কোর করেছে তারা। পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটিতে খেলতে নেমে ভারতের বিপক্ষে ৭৪ রানে অলআউট হয়েছে তারা।
আগের সর্বনিম্ন স্কোরের রেকর্ডটিও ভারতের বিপক্ষেই ছিল দক্ষিণ আফ্রিকার।
২০২২ সালে রাজকোটে ৮৭ রানে অলআউট হয়েছিল তারা। আজ কটকে ১৭৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরু থেকেই ধাক্কা খায় প্রোটিয়ারা।
আর্শদীপ সিংহের করা ইনিংসের দ্বিতীয় বলে কুইন্টন ডি ককের বিদায়ের পর থেকেই উইকেটে বাঁধ দিতে পারেননি দক্ষিণ আফ্রিকার কোনো ব্যাটারই। আসা-যাওয়ার মিছিলে যোগ দিয়ে ৭৪ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস













