কাজ শেষ হয়ে যাওয়ার পরও বের হতে ইচ্ছে হয় না। বসে বসে রিলস বা ভিডিও দেখছেন। মন বলে, ‘আর পাঁচ মিনিট!’ আর এভাবেই গড়িয়ে যায় সময়। আপাত দৃষ্টিতে এটিকে নিরীহ অভ্যাস মনে হলেও আপনার অজান্তেই শরীরের বড় ক্ষতি হতে পারে।
স্মার্টফোন দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে, যার ফলে অনেকেই প্রায় কখনোই তাদের ফোন থেকে আলাদা হন না। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, বহু মানুষ টয়লেটে বসে সামাজিক মাধ্যমে স্ক্রোল করছেন বা ঘণ্টার পর ঘণ্টা ভিডিও দেখছেন। আর সেই সংখ্যা ক্রমশ বাড়ছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এটিই স্বাস্থ্য সমস্যা ডেকে আনতে পারে।গবেষণায় দেখা গেছে, প্রায় ৬৬% অংশগ্রহণকারী স্বীকার করেছেন যে তারা টয়লেটে বসে স্মার্টফোন ব্যবহার করেন। কোলোনোস্কোপি ফলাফলে দেখা যায়, যারা ফোন ব্যবহার করেননি, তাদের মধ্যে কেবল ৩৮%-এর হেমোরয়েডস দেখা গেছে, যেখানে স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে ৫১%-এর হেমোরয়েডস ধরা পড়েছে।
আরো পড়ুন













