বাংলাদেশ খ্রিষ্টান ফোরাম আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় বিভাজন ও প্রতিশোধের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘বিভাজন নয়, ঐক্য; প্রতিশোধ নয়, ভালোবাসা। ভালোবাসা দিয়েই আমরা দেশটাকে তৈরি করব।’
ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, ‘১৯৭১ সালে অসাধারণ ভ্রাতৃত্ব ও ঐক্য নিয়ে দেশের স্বাধীনতার জন্য আমরা যুদ্ধ করেছিলাম।সেই চেতনা ও ঐক্যে যেন আমরা অটুট থাকতে পারি। আজকে কোনো শক্তি যেন সেই চেতনায় ফাটল ধরাতে না পারে।’
বিএনপির মহাসচিব বলেন, ‘গণতন্ত্র আমরা সবাই চাই। এই গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করেছি। গণতন্ত্রের জন্য আমাদের অনেকে প্রাণ দিয়েছে।













