আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগে গণজমায়েত কর্মসূচি ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। শনিবার (১০ মে) বিকেল ৩টা থেকে এ গণজমায়েত শুরু হবে।
শুক্রবার (৯ মে) রাত ১১টার দিকে শাহবাগে সংবাদ সম্মেলন থেকে তিনি নতুন এ কর্মসূচির ঘোষণা দেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আজকে আমরা আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছি ২৫ ঘণ্টা হয়েছে।













