ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হেসেন বলেছেন, ‘একজন উপদেষ্টা পদত্যাগ করেছেন এবং নিজের সম্পদের হিসাব জনসমক্ষে উপস্থাপন করেছেন। আমরাও আমাদের সম্পদের হিসাবের ক্যাবিনেট ডিভিশনে জমা দিয়েছি। যত দিন ক্ষমতায় থাকব, সম্পত্তি বাড়বে না বরং কমবে।’
আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মডেল মসজিদ নির্মাণ অগ্রগতি পরিদর্শন ও পর্যালোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।নির্মীয়মাণ মডেল মসজিদ সম্মেলনকক্ষে আয়োজিত সভায় সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইনের সভাপতিত্বে আরো বক্তব্য প্রদান করেন উপদেষ্টার একান্ত সচিব এবং যুগ্মসচিব ছাদেক আহমদ, চট্টগ্রাম গণপূর্ত ডিভিশন-২-এর নির্বাহী প্রকৌশলী জহির রায়হান, সাব ডিভিশন ইঞ্জিনিয়ার সৌরভ বিশ্বাস প্রমুখ।













