ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি মঙ্গলবার পদত্যাগ করেছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় বাহিনীর ‘ব্যর্থতার’ জন্য তিনি এ পদক্ষেপ নিয়েছেন।
সেনাবাহিনীর প্রকাশ করা পদত্যাগপত্রে হালেভি বলেছেন, ‘৭ অক্টোবরের (সেনাবাহিনীর) ব্যর্থতার জন্য দায় স্বীকার করে নিয়ে’ তিনি পদত্যাগ করছেন। সেনাবাহিনীর ‘উল্লেখযোগ্য সাফল্যের’ সময়ে তিনি চলে যাচ্ছেন, যদিও যুদ্ধে ইসরায়েলের ‘সব’ লক্ষ্য অর্জিত হয়নি।













