প্রেম ও বিয়ে নিয়ে অনেক গল্প উঠেছে পর্দায়। কিন্তু এতটা পরস্পরবিরোধী প্রেমিক-প্রেমিকার মজার ও সাসপেন্সে ভরা চিত্রনাট্য খুব বেশি দেখা যায়নি। যেমনটা দেখা যাচ্ছে সদ্য মুক্তি পাওয়া জোভান-তটিনীর ‘বিয়ের গণ্ডগোল’ থেকে।
জয়নাল আবেদিনের চিত্রনাট্য আর মাসরিকুল আলমের গল্প ও পরিচালনায় নাটকটি নির্মিত হয়েছে সিএমভির ব্যানারে।
অনিকের মা মনিরা বেগম সাইকো টাইপের। কথায় কথায় আত্মহত্যা করার হুমকি দেন। তাই যখন বন্ধুর মেয়ে তন্দ্রার সঙ্গে অনিকের বিয়ে ঠিক করলেন, তখন প্রেমিকা থাকা সত্ত্বেও অনিকের বলার সাহস হলো না মাকে, যে সে বিয়ে করবে না। অন্যদিকে তন্দ্রারও প্রেমিক আছে।













