ইনিংসের প্রথম ওভারে জীবন পেয়ে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন সৌম্য সরকার। তার ৭৩ রানের ইনিংসে ভর করেই শুরুর ধাক্কা সামলায় বাংলাদেশ। তবে ৬ চার ও ৪ ছক্কার ইনিংসকে সেঞ্চুরিতে রূপ দিতে না পারার আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন বাঁহাতি ব্যাটার।
সৌম্যর মতো আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন মেহেদী হাসান মিরাজও।ব্যাটিংয়ে নেমেই ওয়েস্ট ইন্ডিজের বোলাদের ওপর চড়াও হওয়া মিরাজ যে থেমেছেন ৭৭ রানে। তার ৮ চার ও ২ ছক্কার ইনিংসটির মৃত্যু হয় শেমরন রাদারফোর্ডের থ্রোতে। দলীয় ১৭১ রানে বিদায় নেওয়ায় ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পাওয়া হয়নি তার।
এর আগে দলীয় ৯ রানে তানজিদ হাসান তামিম (০) ও লিটন দাসকে (০) হারিয়ে বাংলাদেশ যখন ধুঁকছিল ধবলধোলাই হারানোর ম্যাচে তখন ব্যাটিংয়ে নেমেই ওয়েস্ট ইন্ডিজের বোলারদের আক্রমণ শুরু করেন তিনি।













