ইসরায়েল নিজস্ব পরিকল্পনায় মধ্যপ্রাচ্যের রূপান্তর চায়
সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ নাটকীয়ভাবে রবিবার মস্কোতে পালানোর পর থেকে ইসরায়েল প্রতিবেশী দেশটির ওপর শত শত হামলা চালিয়েছে। ইসরায়েল দাবি করেছে, এই হামলাগুলো তাদের প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয়। তবে ২০১৩ সালের জানুয়ারিতে একটি সিরীয় অস্ত্রবহরের ওপর বোমা হামলা চালিয়ে দুজনকে হত্যার পর থেকে সিরিয়ায় অবাধে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
তার পর থেকে ইসরায়েল ধারাবাহিকভাবে সিরিয়ায় হামলা চালিয়েছে এবং সাধারণত দাবি করেছে, তারা হিজবুল্লাহ ও ইরানের অবস্থান লক্ষ্য করে আঘাত করছে।













