বাংলাদেশের অনেক বেশির ভাগ ফুটবলারের আইডল লিওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনালদো। এর বাইরে অনেকের আইডল ব্রাজিলিয়ান সেনসেইশন নেইমার। তবে এখানে ব্যতিক্রম বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের ফুটবলার মিরাজুল ইসলাম। তার একমাত্র আইডল হযরত মুহাম্মদ (সা.)।সদ্য শেষ হওয়া অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে নজর কেড়েছেন এই যুব ফুটবলার। দলকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি ৪ গোল করেছেন মিরাজুল। গোল্ডেন বুট পাওয়ার সঙ্গে হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়।

আমার একমাত্র আইডল হযরত মুহাম্মদ (সা.): সাফজয়ী মিরাজুল
প্রতিবেদক:-
ডেইলি বাংলা বাজার
–












