ঈদ বোনাস হয়নি অর্ধেক শিল্প-কারখানায়

প্রতিবেদক:-

ডেইলি বাংলা বাজার

সরকারি প্রতিষ্ঠানে ঈদের ছুটি শুরু হচ্ছে আজ বুধবার থেকে। তবে বেসরকারি প্রতিষ্ঠান, গার্মেন্ট খাতসহ শিল্প-কারখানা খোলা আছে আরো দুই দিন। অথচ মাত্র দুই দিন সময় থাকলেও এখনো অর্ধেক শিল্প-কারখানায় ঈদের বোনাস হয়নি। তবে শিল্পমালিকরা বলছেন, বাকি যে দুটি দিন রয়েছে তার মধ্যেই প্রায় শতভাগ কারখানায় ঈদ বোনাস হয়ে যাবে। আর মার্চ মাসের বেতন প্রায় বেশির ভাগ কারখানায়ই দেওয়া হয়ে গেছে।

এদিকে গার্মেন্ট খাতের দুই শীর্ষ সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যভুক্ত কারখানাগুলোতে এবার বেতন-বোনাস নিয়ে তেমন কোনো সংকট না থাকলেও এই দুই সংগঠনের সদস্যভুক্ত নয়, এমন প্রায় ৫০০ ছোট-মাঝারি গার্মেন্ট কারখানায় বেতন ও বোনাস উভয়ই দেওয়া নিয়ে সংকট রয়েছে। এসব কারখানার কোনোটি বড় কারখানার পোশাক সাব-কন্ট্রাকটিংয়ে কাজ করে, কোনো কারখানা ভারতীয় প্রতিষ্ঠানের পোশাক তৈরি করে, আবার কোনো কারখানা মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অর্ডারের ভিত্তিতে পোশাক তৈরি করে।

এ রকম তথ্য জানিয়ে শ্রমিক নেতা বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি তৌহিদুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘এবার ঈদ মাসের শেষের দিকে হওয়ায় বেতন নিয়ে বিজিএমইএ ও বিকেএমইএ-র সদস্যভুক্ত কারখানায় তেমন কোনো সমস্যা নেই। হাতে গোনা দু-একটি ছাড়া বেশির ভাগ কারখানাতেই মার্চ মাসের বেতন দেওয়া হয়ে গেছে। বড় কিছু গার্মেন্ট মালিক চলতি মাসের ১০ দিনেরও বেতন দিয়েছে বলে আমরা জানতে পেরেছি। সুতরাং এবার ঈদের আগে বেতন নিয়ে তেমন কোনো সংকট নেই। তবে বিজিএমইএ ও বিকেএমইএর সদস্য নয় এমন প্রায় ৫০০ গার্মেন্ট কারখানায় বেতন-বোনাস উভয় নিয়েই সংকট রয়েছে। এ ধরনের কারখানা শুধু ঢাকা সিটির মধ্যেই আছে ২০০টির মতো। বাকিগুলো নারায়ণগঞ্জ, গাজীপুর, সাবার ও আশুলিয়া এলাকায়। এসব ছোটা-মাঝারি কারখানায় প্রতিবছরই বেতন-বোনাস নিয়ে সমস্যা হয়। দেখা যাচ্ছে, এ ধরনের একেকটি কারখানায় ৩০০ থেকে ৪০০ শ্রমিক কাজ করে। তাদের বেশির ভাগই ঈদ কাটে চোখের পানিতে। কারণ কারো ভাগ্যে বেতন জুটলে বোনাস জোটে না, আবার বোনাস জুটলে বেতন জোটে না। আবার কোনোটিতে বেতন-বোনাস কোনোটিই জোটে না। বিজিএমইএ ও বিকেএমইএ-র সদস্যভুক্ত না হওয়ায় এসব প্রতিষ্ঠানের কোনো দায়ও নিতে চান না সংগঠন দুটির নেতারা।’

এই শ্রমিক নেতা আরো বলেন, ‘বিজিএমইএ ও বিকেএমইএ সদস্যভুক্ত কারখানায় বেতন নিয়ে তেমন কোনো জটিলতা না থাকলেও আমাদের শ্রমিক সংগঠনের কাছে থাকা তথ্যানুযায়ী এখনো অর্ধেক কারখানায় বোনাস দেওয়া হয়নি। তবে আশা করব এখনো যে দুই দিন বাকি রয়েছে তার মধ্যেই দেওয়া হবে।’

অবশ্য শ্রমিক নেতাদের এ তথ্য মানতে নারাজ বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। বিজিএমইএ সহসভাপতি শহিদুল্লাহ আজিম গতকাল মঙ্গলবার পর্যন্ত বিজিএমইএর ঢাকা ও চট্টগ্রামের সদস্যভুক্ত কারখানার বেতন-বোনাস দেওয়ার পরিস্থিতির সার্বিক চিত্র উল্লেখ করে কালের কণ্ঠকে বলেন, বর্তমানে বিজিএমইএর সদস্যভুক্ত চালু কারখানার সংখ্যা দুই হাজার ১৫১টি। এর মধ্যে ঢাকার চালু কারখানা এক হাজার ৮৯৪টি এবং চট্টগ্রামের চালু কারখানা ২৫৭টি। এর মধ্যে গতকাল পর্যন্ত মার্চ মাসের বেতন দেওয়া হয়েছে দুই হাজার ১১২টি কারখানায়। যার হার ৯৮.১৯ শতাংশ। এখনো পর্যন্ত ৩৯টি কারখানায় মার্চ মাসের বেতন দেওয়া হয়নি। গতকাল পর্যন্ত ঈদুল ফিতরের বোনাস দেওয়া হয়েছে এক হাজার ৬৭৩ কারখানায়, যার হার ৭৭.৭৮ শতাংশ। অর্থাৎ এখনো ৪৭৮টি গার্মেন্ট কারখানায় বোনাস দেওয়া হয়নি। আশা করা হচ্ছে, বুধবার ও বৃহস্পতিবারের মধ্যে এ কারখানাগুলোতেও বোনাস দেওয়া হয়ে যাবে। এ ছাড়া চলতি এপ্রিল মাসের আংশিক বেতন দিয়েছে এক হাজার ৬৫৬টি কারখানায়।

শহিদুল্লাহ আজিম বলেন, ‘সব মিলে এবারের ঈদের আগে গার্মেন্ট খাতে বেতন-বোনাস দিয়ে তেমন কোনো সংকট হবে না।’

  • যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের হুঁশিয়ারি ট্রাম্পের

    যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের হুঁশিয়ারি ট্রাম্পের

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের সঙ্গে করা বাণিজ্য চুক্তি বাতিল বা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্য নীতিতে লন্ডনের অবস্থানের প্রতি অসন্তোষের জেরে এই মন্তব্য এসেছে বলে দ্য টেলিগ্রাফের  প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।  যুক্তরাজ্যের অর্থমন্ত্রী রেচেল রিভস মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ইরান নীতির তীব্র সমালোচনা করেন। রেচেল রিভস বলেন, কোনো স্পষ্ট “এক্সিট প্ল্যান” ছাড়া যুদ্ধ শুরু করা একটি বড়…

  • রেফারি ম্যাচ ডাকাতি করেছেন’ বলায় নিষিদ্ধ হতে পারেন রাফিনিয়া

    রেফারি ম্যাচ ডাকাতি করেছেন’ বলায় নিষিদ্ধ হতে পারেন রাফিনিয়া

    চোটের কারণে মাঠের বাইরে রাফিনিয়া। বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকাকে তাই উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে ক্লাবের ছিটকে পড়া দর্শক হিসেবে দেখতে হয়েছে।  চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হারলেও গতকাল রাতে ফিরতি লেগে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। কিন্তু দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে পিছিয়ে থাকায় বার্সার পথচলা থমকে গেছে। আতলেতিকো উঠে গেছে সেমিফাইনালে।…

  • হঠাৎ ইরান গেলেন পাকিস্তানের সেনাপ্রধান, নেপথ্যে কী?

    হঠাৎ ইরান গেলেন পাকিস্তানের সেনাপ্রধান, নেপথ্যে কী?

    ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ফের আলোচনা শুরু করার বিষয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে অংশ নিতে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। পাকিস্তানের একটি প্রতিনিধিদলের সঙ্গে বুধবার তিনি তেহরানে পৌঁছেছেন। ইরানের একাধিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ইরানে…

  • বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

    বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

    বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার ২০২৬ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম। ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে মুখবন্ধটি লিখেছেন টাইমের সিঙ্গাপুর ব্যুরো অফিসের সম্পাদক ও ভূ-রাজনীতি বিশেষজ্ঞ চার্লি ক্যাম্পবেল। তালিকাটি সাধারণত বিশ্বের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ও…

  • লোককবি ফকির মহব্বত শাহ

    লোককবি ফকির মহব্বত শাহ

    লোককবি ফকির মহব্বত শাহজামিল জাহাঙ্গীর🇧🇩♥️🇧🇩লোক গবেষক, কবি ও গীতিকার ফকির মহব্বত শাহ—যিনি মনু মহব্বত নামে কবিতা লিখতেন—বৃহত্তর নোয়াখালীর লোকসংস্কৃতি ও ঐতিহ্যের একনিষ্ঠ সাধক ছিলেন। ২০২৪ সালের ১২ এপ্রিল তিনি চিরকালের ঠিকানায় পাড়ি জমান। গতকাল ছিল তাঁর দ্বিতীয় প্রয়াণবার্ষিকী—এক নীরব স্মরণ, এক অপূর্ণ দায়ের প্রতিধ্বনি। জনতা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মজীবন শেষ করলেও তাঁর প্রকৃত…

  • চুক্তি হতে হতে ভাঙল, শেষ মুহূর্তে কী ঘটল যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে

    চুক্তি হতে হতে ভাঙল, শেষ মুহূর্তে কী ঘটল যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে

    ইসলামাবাদে দীর্ঘ আলোচনার পরও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চূড়ান্ত কোনো চুক্তি হয়নি, তবে কয়েকটি বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে তেহরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, দুই দেশের মধ্যে বেশ কিছু বিষয়ে সমঝোতা হয়েছে। তবে এখনো ২ থেকে ৩টি গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়ে গেছে। তিনি বলেন, ৪০ দিনের চাপিয়ে দেওয়া সংঘাতের পর এই আলোচনা…

  • বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে শঙ্কা

    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে শঙ্কা

     অন্তর্বর্তী সরকারের সময় জারি করা সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ এবং সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ রহিত করার সুপারিশ করেছে সংসদীয় বিশেষ কমিটি। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বাংলাদেশে বিচার বিভাগের কাঠামো ও স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। আইনজ্ঞদের আশঙ্কা, এর ফলে বিচার বিভাগ আবার আগের অবস্থায় ফিরে যাবে এবং…

  • পরিকল্পিত হামলায়   পীর শামিম রেজাকে  হত্যা, ভাঙচুর-দরবারে আগুন

    পরিকল্পিত হামলায় পীর শামিম রেজাকে হত্যা, ভাঙচুর-দরবারে আগুন

    পরিকল্পিত হামলায় পীর শামিম রেজাকে হত্যা, ভাঙচুর-দরবারে আগুন। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় নামক স্থানে গড়ে ওঠা কথিত এক পীরের আস্তানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আস্তানার প্রধান আব্দুর রহমান ওরফে শামিম (৬০) নিহত হয়েছেন। এসময় আরও ৩ জন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, শনিবার (১১ এপ্রিল) সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে…

  • মহান একুশে বইমেলায়  অংশ নিবে না ৩৫০ প্রকাশনী : বাংলা একাডেমীর ডি. জি’র পদত্যাগ চায়   ‘প্রকাশক ঐক্য’

    মহান একুশে বইমেলায় অংশ নিবে না ৩৫০ প্রকাশনী : বাংলা একাডেমীর ডি. জি’র পদত্যাগ চায় ‘প্রকাশক ঐক্য’

    মহান একুশে বইমেলায় অংশ নিবে না ৩৫০ প্রকাশনী। বাংলা একাডেমীর ডি. জি’র পদত্যাগ চায় ‘প্রকাশক ঐক্য’। বাংলা একাডেমীর চরম অব্যবস্থাপনা ও বৈষম্য অনেক বছর ধরে চলছে। নানাবিধ অনিয়ম ও অযোগ্যতার কারণে এই অচল অবস্থা। বাংলা ভাষার উন্নয়নের জন্য বাংলা একাডেমী প্রতিষ্ঠা হয়। বইমেলার মতো বাণিজ্যিক কর্মকাণ্ড নিয়ে চরম ব্যস্ত থাকে কর্মকর্তা ও কর্মচারীরা । ফলঃত…

  • জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই বিএনপি সরকারের প্রধান অগ্রাধিকার।  তারেক রহমান বলেন, শুরুতেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। হাজারো শহীদের প্রাণের বিনিময়ে আমরা দেশ এবং জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছি। তাঁবেদার মুক্ত বাংলাদেশে জনগণের ভোটে, জনগণের কাছে জবাবদিহিমূলক একটি নতুন সরকার…

  • আফরোজা খানম রিতার বিপুল বিজয়ের  কারণ সততা, সক্রিয়তা ও পিতার উত্তরাধিকার

    আফরোজা খানম রিতার বিপুল বিজয়ের কারণ সততা, সক্রিয়তা ও পিতার উত্তরাধিকার

    আফরোজা খানম রিতার বিপুল বিজয়ের কারণ সততা, সক্রিয়তা ও পিতার উত্তরাধিকার । জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী আফরোজা খানম রিতা। এই বিপুল ভোটে জয়ী হওয়ার নেপথ্যে কয়েকটি বিষয়টি নিয়ামক হিসেবে কাজ করেছে। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা নির্বাচনের…

  • তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

    তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।  আজ শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানানো হয়। ফেসবুক পোস্টে বলা হয়, ‘একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক…