এই ম্যাচে একাদশে আসা লিটন এবং জেসন রয়কে ওপেনিংয়ে পাঠায় কলকাতা। নিজের মুখোমুখি হওয়া প্রথম বলেই সামনের পায়ে চোখ-ধাঁধানো কাভার ড্রাইভে ইশান্ত শর্মাকে সীমানাছাড়া করেন লিটন। তার শট এতটাই নিখুঁত ছিল যে, লিটনকে নিয়ে আশা জাগে সমর্থকদের। তবে সেই আশার আলো নিভে যায় পরের ওভারেই। মুকেশ কুমারের করা দ্বিতীয় ওভারের শেষ বলটিতে টপ এজড হয়ে ক্যাচ তুলে দেন লিটন। ৪ বলে ৪ রানে শেষ হয় তার আইপিএল অভিষেক।

চোখ-ধাঁধানো কাভার ড্রাইভের পর বাজে শটে আউট লিটন
প্রতিবেদক:-
ডেইলি বাংলা বাজার
–












